ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্য ব্যবস্থাপনা ধুঁকছে। রয়েছে কার্গো গুদামের সংকট, দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব। সরকারি জটিল নিয়ম-নীতিও পণ্য খালাসে প্রতিবন্ধকতা তৈরি করছে। এর ফলে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়ছেন।ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন আকাশপথে যে পরিমাণ পণ্য আসে, তার অর্ধেক রাখার জায়গাও নেই শাহজালালের কার্গো গুদামে। ফলে গুদামের বাইরে বে-এরিাসহ খোলা আকাশের নিচে ছড়িয়ে রাখা হচ্ছে মালামাল। এতে কোনো পণ্যের আগমন তারিখ ও সিরিয়াল ঠিক থাকছে না। অনেক সময় দিনের পর দিন পণ্য খুঁজে পাওয়া যাচ্ছে না।বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সময়মতো ডেলিভারির ওপর টিকে আছে। অথচ শাহজালালে কার্গো হ্যান্ডলিংয়ের অব্যবস্থাপনা এ খাতকে হুমকির মুখে ফেলছে। পর্যাপ্ত টার্মিনাল, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল না থাকায় রপ্তানিকারকরা সময়মতো পণ্য পাঠাতে পারছেন না। এতে দেশের ভাবমূর্তি ও আয় দুই-ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’শাহজালাল বিমানবন্দরে কার্গো গুদামের আয়তন মাত্র ১৭ হাজার বর্গফুট। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। অথচ প্রতিদিন দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে, যার মধ্যে প্রায় ৪শ টন আমদানি পণ্য থাকে। জায়গার সংকট ও যন্ত্রপাতির ঘাটতির কারণে অনেক পণ্য খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে।এছাড়া ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুল্ক কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছে। এতে সাতটি সরকারি প্রতিষ্ঠানের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ সিস্টেমের মাধ্যমে জমা দেওয়া বাধ্যতামূলক। এতে ব্যবসায়ীরা পণ্য ছাড় করতে আরও ভোগান্তিতে পড়ছেন।বেবিচকের সংশ্লিষ্টরা স্বীকার করেছেন, শাহজালালে কার্গো গুদামের সংকট দীর্ঘদিনের। তবে তৃতীয় টার্মিনালে আধুনিক গুদাম নির্মিত হয়েছে, যা ডিসেম্বরেই চালু হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুর রহমান বলেন, ‘কার্গো হ্যান্ডলিংয়ে বিমানের কোনো গাফিলতি নেই। ফ্লাইট অবতরণের পরপরই পণ্য নামিয়ে যথাস্থানে রাখা হয়। কাস্টমসের নিয়ম-নীতির কারণেই বিলম্ব হয়।’ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ মনে করেন, ‘আকাশপথে আমদানি-রপ্তানির যে সুযোগ-সুবিধা থাকা দরকার, শাহজালালে তা নেই। তবে তৃতীয় টার্মিনাল চালু হলে সমস্যা অনেকটা কমে যাবে।’সাবেক বেবিচক চেয়ারম্যান মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, ‘ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় শাহজালালে চাপ বেড়েছে। এ কারণে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ইউরোপে কার্গো ফ্লাইট চালু হয়েছে। একইভাবে চট্টগ্রাম ও কক্সবাজারেও প্রস্তুতি চলছে। এতে শাহজালালের চাপ কমবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব
ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী Read more

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমনের জায়গায় শান্ত
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমনের জায়গায় শান্ত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাটিং Read more

শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) Read more

এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং Read more

ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু
ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্মের মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাইশ বছর বয়সী কৃষ্ণা রানী নামের এক প্রসূতি Read more

করোনা সতর্কতায় হিলি চেকপোস্টে মেডিকেল টিম
করোনা সতর্কতায় হিলি চেকপোস্টে মেডিকেল টিম

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবশেষে হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন