পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিস্ময়ের জায়গা। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয় দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে আংশিক দেখা মিললেও, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে হঠাৎ করেই পরিষ্কার নীল আকাশে ধরা দেয় বরফে মোড়ানো বিশাল শৃঙ্গটি। মুহূর্তেই মেঘমুক্ত উত্তরের আকাশে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।স্থানীয়রা জানান, জেলার তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, বোদা ও আটোয়ারী থেকে সহজেই দেখা গেছে এ দৃষ্টিনন্দন দৃশ্য। অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন মুহূর্তগুলো, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির এই বিরল সৌন্দর্য উপভোগ করেছেন।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, দুদিন ধরে আবহাওয়া পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে সামনের সাত দিনে আকাশে মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে হয়তো কিছুদিন এর সৌন্দর্য থেকে বঞ্চিত থাকতে হবে।উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, বিশেষ করে অক্টোবর-নভেম্বর মাসে, আবহাওয়া অনুকূলে থাকলে তেঁতুলিয়া থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রাজকীয় রূপ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি Read more

বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে আরও ৪০৮ জন হাসপাতালে ভর্তি Read more

নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত Read more

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন