হবিগঞ্জের নবীগঞ্জে টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বঘোষণার মাধ্যমে চার গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিবিয়ানা গ্যাস ফিল্ড চৌরাস্থায় সংঘটিত এ ঘটনায় সাব্বির মিয়া (৩২) নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে ঘটল সংঘর্ষসোমবার (১ সেপ্টেম্বর) সকালে জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমদের সঙ্গে কাকুড়া করিমপুর গ্রামের টমটম চালক রাশেদ ও সিএনজি চালক মোহাম্মদ আলীর ভাড়া নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে রাত থেকেই উভয় পক্ষ প্রস্তুতি নিতে থাকে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন সকাল ৮টার দিকে রাধাপুর ও করিমপুর গ্রামের মানুষ মাইকিং করে সংঘর্ষে নামে। প্রায় এক ঘণ্টা ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হন, যার মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সাব্বির মিয়া একা পড়ে গেলে প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, টমটম ও সিএনজি চলাচলকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে কাকুড়া-করিমপুর ও রাধাপুর-জামারগাঁও গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপক্ষে নেতৃত্ব দেন মাখন মিয়া ও ইলিয়াছ মিয়া, অপর পক্ষে ছিলেন সাবেক মেম্বার আব্দুল বারিক রনি ও ফখরুল ইসলাম। সাবেক মেম্বার ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমাদের লোকজনকে কয়েকদিন ধরে মারপিট করা হচ্ছে। সোমবার রাতে ব্যবসায়ী ফয়সল আহমদকে পিটিয়ে টাকা লুট করা হয়েছে। আজকে কৃষক সাব্বিরকে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’ অন্যদিকে কাকুড়া গ্রামের মাখন মিয়া দাবি করেন, ‘আমাদের টমটম চালক রাশেদ ও সিএনজি চালক মোহাম্মদ আলীকে আগে মারপিট করা হয়েছিল। পরে আমাদের গ্রামে এসে লাঠিসোটা নিয়ে আক্রমণ করায় সংঘর্ষ হয়েছে।’ নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, ‘ঘটনার তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?
হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?

ব্যবহারকারীদের জন্য বড় ধরনের আপডেট এনেছে গুগল ফোন অ্যাপ। নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে অ্যাপটির ইন্টারফেসে এসেছে আমূল পরিবর্তন। Read more

নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১

টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় শ্রেনীর ১১ বছরের মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মো. রিজওয়ান উদ্দিন ওরফে রুমন (২০) কে গ্রেফতার Read more

আগামীকাল এসএসসি পরীক্ষায় বসবে বরিশালের ৮৪ সহস্রাধিক পরীক্ষার্থী
আগামীকাল এসএসসি পরীক্ষায় বসবে বরিশালের ৮৪ সহস্রাধিক পরীক্ষার্থী

সারাদেশের সঙ্গে একযোগে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ Read more

প্রার্থী হওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম
প্রার্থী হওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর Read more

মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

গত এক দশক ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ যেন এক অমীমাংসিত ধাঁধা। বাইরের দল তো বটেই, ঘরের ছেলেদেরও রীতিমতো ঘাম Read more

উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ
উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমৃতা রাণী হালদার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন