দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুসারে, ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার।এর আগে গত ২৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার।প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক

যুব এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় পদক জিতেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনকে ১০৬–১৭ পয়েন্টে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে কাবাডি দল। Read more

মেক্সিকোতে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করলেন ভোটাররা
মেক্সিকোতে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করলেন ভোটাররা

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এক নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করেছেন।এর Read more

সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম
সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক Read more

ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই

ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের Read more

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের খাদ্য ও প্রশিক্ষণ
বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের খাদ্য ও প্রশিক্ষণ

বাঘাইছড়িতে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মসূচির আওতায় মৎস্য খাদ্য বিতরণ ও ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে Read more

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের দুরবস্থা দূরীকরণ ও সংস্কারের দাবিতে টানা ১৫তম দিনের মতো সড়ক অবরোধ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন