দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস আছেন এই তালিকায়। ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নিলামে তোলা হবে মোট ৫৪১ জন ক্রিকেটারকে। সাকিব, মোস্তাফিজ, লিটন ছাড়া বাকি ১১ জন বাংলাদেশি ক্রিকেটার হলেন তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।নিলামে নাম লিখিয়েছেন ৪৩ বছর বয়সী ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। চলতি বছর প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন অ্যান্ডারসন। টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। এরপর তিনি দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়েও তিন ম্যাচ খেলেন অ্যান্ডারসন।মোট ২৪১ জন বিদেশি খেলোয়াড় নিলামে উঠবেন, তবে সর্বোচ্চ বিক্রি হবেন ২৫ জন। অন্যদিকে নিলামে ৫৯টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩০০ জন প্রোটিয়া ক্রিকেটার।আগামী মৌসুমের এসএ টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরে। একই সময়ে বিপিএলও হয়ে থাকে। তাই সুযোগ পেলেও বাংলাদেশের ক্রিকেটারদের সেখানে খেলার ছাড়পত্র না–ও মিলতে পারে।যদিও সাকিব আল হাসানের বিষয়টি ভিন্ন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।এখন সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে। সেখানে সর্বশেষ ম্যাচে ২০ বলে ফিফটি করেছেন সাকিব। সম্প্রতি কানাডার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি’তেও নাম লিখিয়েছেন সাকিব। বিশ্বের প্রায় সব বড় বড় টি-টোয়েন্টি লিগে খেলা সাকিব কখনোই এসএ টোয়েন্টিতে খেলেননি। এবার কি সাকিবের সুযোগ মিলবে?আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবা হারালেন এবাদত হোসেন
বাবা হারালেন এবাদত হোসেন

এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের হৃদরোগে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। গতকাল বৃহস্পতিবার (১৮ Read more

দেড় বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
দেড় বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল এলাকায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শুক্রবার গভীর রাতে Read more

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন

মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দলের দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন Read more

অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান
অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাবি কর্তৃপক্ষ। পরে কলেজগুলোর Read more

জম্মু-কাশ্মিরের হামলাস্থলে ভারতের সেনা ছিল না কেন?
জম্মু-কাশ্মিরের হামলাস্থলে ভারতের সেনা ছিল না কেন?

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের রাজনৈতিক দলগুলো সর্বদলীয় বৈঠকে বসেছিল। সেখানে Read more

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত বিভাটেকসহ চালক রিয়াজ (৩৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ পাথরঘাটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন