মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই আর্জেন্টাইন তারকা নতুন করে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন।চুক্তি অনুযায়ী, আগের মতোই মেসি এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে থাকছেন। বেতন ও সাইনিং বোনাসসহ বছরে তিনি আয় করবেন প্রায় ২০.৪৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকারও বেশি।সম্প্রতি মেজর লিগ সকার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) ২০২৫ মৌসুমের ফুটবলারদের বার্ষিক বেতনের তালিকা প্রকাশ করেছে। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হিসেবে রয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন, যিনি টটেনহ্যাম ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন। তার আয় বছরে ১১.১৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৩৬ কোটি টাকা।তৃতীয় স্থানে আছেন মেসির সতীর্থ সার্জিও বুসকেটস, যার বেতন ৮.৭৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১০৭ কোটি টাকা)। এই স্প্যানিশ মিডফিল্ডার চলতি মৌসুম শেষে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।ইন্টার মায়ামির আরেক তারকা ও সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জর্দি আলবা আছেন বেতনের দিক থেকে শীর্ষ দশে, তিনিও মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। তবে নতুন যোগ দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এখনো শীর্ষ দশে জায়গা করে নিতে পারেননি।এমএলএসে শীর্ষ পাঁচে থাকা অন্য দুই খেলোয়াড় হলেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন এবং সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা
মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা

আমি না বললেও, স্যার, মাদক আমাকে ছাড়ছে না, এমন কথা শোনা গেছে মাদকাসক্ত ব্যক্তি কিশোর সাব্বিরের মুখ থেকে। একজন মানুষ Read more

সরকার গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি: প্রেস সচিব
সরকার গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি: প্রেস সচিব

গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেনি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, Read more

এস আই কামালের মাদক বাণিজ্য, ফেনসিডিলসহ সোর্স আটক
এস আই কামালের মাদক বাণিজ্য, ফেনসিডিলসহ সোর্স আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে শতাধিক ফেনসিডিল বোতলসহ তিন পুলিশ সোর্সকে আটক করেছে ছাত্র-জনতা।বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টায় এ Read more

ঘোড়াশাল-কালিগঞ্জ রেলসেতুতে ঝুলছিল ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ
ঘোড়াশাল-কালিগঞ্জ রেলসেতুতে ঝুলছিল ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক নারীর মরদেহ ঝুলছিল ঘোড়াশাল-কালিগঞ্জ রেল সেতুতে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে পুলিশ Read more

বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন
বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

বান্দরবানে পর্দা ও নিকাব পরিধান করার কারণে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক  অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক Read more

জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ
জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ

জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন