নড়াইলে পৃথক অভিযানে অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে অভিযুক্তদের লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপী চলা পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু এবং এ বি এম মনোয়ারুল আলম আলাদা এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার আউড়িয়া মোড়ের এ জে কনজ্যুমার প্রোডাক্টস ব্যবসা প্রতিষ্ঠানের ‘জারা’ ব্র্যান্ড সয়াবিন তেল উৎপাদনকারী কাজী জিহাদ উল্লাহ (৪৮) এবং শহরের হাজী বিরিয়ানি হাউজের বাবুর্চি আব্দুর রহমান (২৭)।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায় শহরতলীর পুরাতন বাস টার্মিনাল এলাকায়। সেখানে হাজী বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ফ্রিজে পচা বাসি খাবার সংরক্ষণের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযোগে বাবুর্চি আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক এ বি এম মনোয়ারুল আলম।এছাড়া, সদরের আউড়িয়া এলাকায় এদিন বিকেলে আরও এক অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এতে বাজারের নিম্নমানের খোলা তেল ব্যারেল থেকে মেশিনের মাধ্যমে রিফাইন করেই বোতলে ভরে মোড়কজাত করা হয় এ জে কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে। আর এভাবেই হাজারো বোতল ‘জারা’ ব্র্যান্ড সয়াবিন তেল নামেই প্রতিদিন বাজারে সরবরাহ করছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাজী জিহাদ উল্লাহ। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তেল উৎপাদন, মোড়কে প্রতারণামূলক তথ্য ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য দিয়ে সেটিকে বাজারজাতকরণের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। নানা অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহানুর রহমান সেতু। পাশাপাশি কাগজপত্রের বৈধতা ব্যতিরেক তেল উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।এ অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসানসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গর্ভবতী নারী!
ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গর্ভবতী নারী!

ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমের অভিনয়ে প্রতারণা, ধর্ষণ ও নির্যাতন। এসব অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি পলাশ দাশ (৪০) Read more

সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান
সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।  আধা-সরকারি বার্তা Read more

ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা
ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে। মঙ্গলবার (৪ নভেম্বর) জয়রামনগর স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই Read more

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য Read more

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশ
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশ

সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন