ভোলা সদর উপজেলার সংলগ্ন মেঘনা নদীতে ১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে সিরামিক কাঁচামালবাহী কোস্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ ডুবে যাওয়ার ৩ দিন পার হলেও এখন পর্যন্ত শুরু হয়নি উদ্ধারকাজ। এতে পানিতে ভাসছে জাহাজে আটকে থাকা ১৫ কোটি টাকার কাঁচামাল। ঝুঁকিতে রয়েছে পুরো জাহাজটি।খোঁজ নিয়ে জানা গেছে, গেল শুক্রবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর থেকে সিরামিক কাঁচামাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় এমভি রেক্সগ্লোরি-১। জাহাজটি পথিমধ্যে বিরতিকালে ভোলার কাঁচিয়া ঘাটে নোঙর করে। পরে, ৩১ আগস্ট ভোর রাতে নোঙর উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে বিপরীত দিক থেকে আসা এমভি সুলতানা বক্কর নামের অপর একটি জাহাজ ধাক্কা দেয়। এতে রেক্সগ্লোরি-১ জাহাজের তলা ফেটে ধীরে ধীরে ডুবতে থাকে।পরে, স্থানীয় জেলেদের সহযোগিতায় জাহাজে থাকা ১৩ জন স্টাফকে নিরাপদে তীরে নিয়ে আসেন। তবে, দুর্ঘটনার পরপরই জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি মালিক পক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত শুরু হয়নি উদ্ধারকাজ।ডুবে যাওয়া জাহাজটিতে মীর সিরামিকস কোম্পানির ১ হাজার ৮০০ টন কাঁচামাল রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা।এদিকে, গতকালে বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাহাজটির প্রায় ৮০ ভাগই পানির নিচে ডুবে গিয়েছে। কেবলমাত্র মাস্তুল ও মাস্টার ব্রিজের কিছু অংশ দৃশ্যমান। নদীতে জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার আগে দ্রুত ব্যবস্থা না নিলে মালামাল ও জাহাজ উভয়ই চিরতরে হারানোর আশঙ্কা রয়েছে।জেলেদের চলাচল ও মাছ ধরার রুটে জাহাজ ডুবে যাওয়ার পরেও উদ্ধারকাজ শুরু না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গুরুত্বপূর্ণ নৌপথে এমনভাবে জাহাজ ডুবে থাকায় নদীপথে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান স্থানীয় নৌযান চালকরা।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ বলেন, ‘দু’টি জাহাজের ধাক্কার ঘটনায় দু’পক্ষই থানায় সাধারণ ডায়েরি করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দর কর্মকর্তা মো. রিয়াদ হোসেন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু করার জন্য তাদের বলা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলায় হাইকোর্টের বহালকৃত ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা ও স্থানীয়রা।শুক্রবার (২৫ Read more

শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত Read more

নোয়াখালীতে ৬টি আসনে ৬২ প্রতিদ্বন্দ্বী প্রাথীর মনোনয়নপত্র দাখিল
নোয়াখালীতে ৬টি আসনে ৬২ প্রতিদ্বন্দ্বী প্রাথীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনন্দমুখর পরিবেশে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।  সোমবার (২৯ Read more

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের ‘এনগ্রো’
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের ‘এনগ্রো’

বাংলাদেশের টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের ‘এনগ্রো হোল্ডিংস’। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা Read more

৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম

টানা ৮ দফায় বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন