মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে যাওয়া ওয়ালিদ নামের আড়াই বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শিশু ওয়ালিদ কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের চরফতে বাহাদুর গ্রামের মো. জুয়েল বেপারীর ছেলে।সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মায়ের দৃষ্টি এড়িয়ে ঘরের পাশে খালের পাড়ে খেলতে গিয়ে এক পর্যায়ে পানিতে পড়ে ডুবে যায় ওয়ালিদ। পরে খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস মাদারীপুর থেকে ডুবুরী দল এনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। তবে নিখোঁজ ওয়ালিদের সন্ধান তারা পায়নি।স্থানীয় ও আত্মীয় সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর ওয়ালিদ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। হঠাৎ শিশুটি তার মা, বাবা ও সবার অগোচরে বাড়ির সামনে খালের দিকে চলে যায়। পরে খেলতে খেলতে পা পিচলে খালের পানিতে পড়ে ডুবে যায়। গতকাল রাতে কালকিনি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে রাত প্রায় ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও শিশুটির খোঁজ পায়নি।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে শিশুটির মরদেহ খালের অন্যত্র জায়গায় ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন খাল থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।এ ব্যাপারে কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. খোকন জমাদার জানান, ‘আমরা গতকাল রাত ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করি কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে মুঠোফোনে খবর পেয়েছি শিশুটির মরদেহ খালের পানিতে ভাসতে থাকা অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করেছে।’এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ‘শিশুটির লাশ থানায় আনা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হলে পরে শিশুর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় জায়গা দখল করে সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ
উল্লাপাড়ায় জায়গা দখল করে সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তিগত জায়গা দখল করে সড়ক নির্মাণ করতে একটি পরিবার কে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে।উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চর-মোহনপুর Read more

১২ জুলাই: নামাজের সময়সূচি
১২ জুলাই: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১২ জুলাই ২০২৫ ইংরেজি, ২৮ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৬ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের
চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা (ব্যবহৃত পেম্পাস) ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী Read more

টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ Read more

চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি
চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি

দক্ষিণ চট্টগ্রামের প্রাণরেখা কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহনের চলাচলে এ সড়কে দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা। আর এসব দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন