আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনন্দমুখর পরিবেশে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।  সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছয়টি সংসদীয় আসনে ৬২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে।  এরই মধ্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে ৮ জন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ জন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ৭ জন, নোয়াখালী-৪ ( সদর-সুবর্ণচর) আসনে ৮ জন, নোয়াখালী-৫ ( কোম্পানীগঞ্জ-কবিরহাট এবং সদরের দুই ইউনিয়ন) আসনে ১৫জন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে বিএনপির ৬ জন ও জামায়াতে ইসলামের ৬ জন প্রার্থী রয়েছেন। অপরদিকে, নোয়াখালী-৬ আসনে বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুজন। তারা হলেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। নোয়াখালী ২ আসনে কাজী মোহাম্মদ মফিজুর রহমান ও নোয়াখালী-৫ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।  এছাড়াও, ছয়টি আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তারা হলেন, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির দলীয় প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী বরকত উল্ল্যা বুলু, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ – কবিরহাট এবং সদরের ২ ইউনিয়ন) আসনের বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম। এছাড়াও তরুণ প্রজন্মের কাছে আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসনীয় নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওমর আলী রাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে মনোনয়ন জমা দিয়েছেন। ইতিমধ্যে অসহায় মানুষদের আস্থার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছেন ওমর আলী রাজ।উল্লেখ্য, সংশোধন করা তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা
লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা Read more

কুয়াকাটায় আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ Read more

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক
উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। Read more

হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে দেখা গেছে এক অদ্ভুত পোস্টার। যেখানে লেখা ছিল ‘ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়’ এবং দুটি মুঠোফোন নম্বর দেওয়া Read more

সবজির বাজারে উত্তাপ, বেড়েছে মুরগির দামও
সবজির বাজারে উত্তাপ, বেড়েছে মুরগির দামও

রাজধানীর বাজারে কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির দাম। এরমধ্যে মুরগির দাম আরও বেড়েছে। তবে ডিমের দাম কিছুটা কমেছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

তেলআবিবের আকাশে হঠাৎ হাজার হাজার কাক, আতঙ্কে ইসরাইলিরা
তেলআবিবের আকাশে হঠাৎ হাজার হাজার কাক, আতঙ্কে ইসরাইলিরা

ইসরাইলের তেলআবিবের আকাশ হঠাৎ করেই এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। গত মঙ্গলবার শহরের আকাশ উড়তে দেখা যায় হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন