বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি টু–স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে।গুগলের মতে, সাম্প্রতিক সময়ে পরিচিত হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স সক্রিয়ভাবে জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে ফিশিং আক্রমণ চালাচ্ছে। প্রতারণামূলক ইমেইলের মাধ্যমে ভুয়া লগইন পেজে নিয়ে গিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড ও নিরাপত্তা কোড সংগ্রহ করছে তারা। গুগলের আশঙ্কা, এই গ্রুপ শিগগিরই আরও উন্নত কৌশলে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে।কেন টু–স্টেপ ভেরিফিকেশন জরুরি: গুগল জানিয়েছে, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেয়ে দুই স্তরের নিরাপত্তা অনেক বেশি কার্যকর। এতে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকারদের অ্যাকাউন্টে প্রবেশ করতে অতিরিক্ত কোড প্রয়োজন হবে, যা সাধারণত ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসে পাঠানো হয়। এ কারণে অ্যাকাউন্ট নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পায়।জিমেইল হ্যাক হলে যেসব ঝুঁকি তৈরি হয়: একটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে শুধু ইমেইল নয়, ব্যাংকিং, অনলাইন শপিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সেবার তথ্য ঝুঁকির মুখে পড়ে। তাই গুগল সকল ব্যবহারকারীকে এখনই পাসওয়ার্ড পরিবর্তন ও দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করার পরামর্শ দিয়েছে।উল্লেখ্য, গত জুনে গুগল এক ব্লগে জানিয়েছিল, শাইনি হান্টার্স গ্রুপ ডেটা ফাঁস করে চাঁদাবাজির নতুন পদ্ধতি গ্রহণ করতে পারে। এরপর ৮ আগস্ট প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের ইমেইল পাঠিয়ে অ্যাকাউন্ট নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছিল। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে সাংবাদিক হত্যা, খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
গাজীপুরে সাংবাদিক হত্যা, খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে Read more

আমতলীতে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গরুর মৃত্যু
আমতলীতে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গরুর মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগে আক্রান্ত হয়ে গত ৩ মাসে ৩ শতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে দাবি Read more

যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?
যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?

পবিত্র কুরআনের ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সুরা ইখলাস। এ সুরাকে যে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। ‘আয়িশা (রা.) থেকে বর্ণিত। একবার Read more

এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ
এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন