বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘পিআর কি খায়, না মাথায় দেয়। এত বছর রাজনীতি করি আমরা পিআর বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে। নির্বাচন না হলে তাদের লাভ। যেমনে সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, একইভাবে সবাই মিলে নির্বাচন দাবি করব।’সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘বড় বড় সুবিধাবাদী নেতা অনেক সময় দল ত্যাগ করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু কখনো তৃণমূলের কর্মীরা দলের বিরুদ্ধে যাননি। খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যাননি। বিএনপি তৃণমূলের দল, বিএনপি জনগণের দল। সুতরাং কোনো ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।’গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি বিশ্বাস করি সরকার নির্বাচন দিতে চায় যথাসময়ে। তাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তবে এ আন্তরিকতা যথেষ্ট নয়।’তিনি বলেন, ‘৭১-এর যুদ্ধের পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ বিদেশে বসে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। কে প্রার্থী হবে, কে হবেন না, কে কত ফেস্টুন বানাবেন, কে বানাবেন না, কে কত লোক নিয়ে আসেন স্লোগান দেওয়ার জন্য, এটা কিন্তু যথেষ্ট নয়।’তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে জনগণের দল। বাংলাদেশের অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা রয়েছে। বাংলাদেশের যেকোনো সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে।’এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু। এ সময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী বকুলসহ আরও অনেকে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হেফজখানার ছাত্র ইয়াছিন আরাফাতের (১৩) লাশ ভেসে উঠল খালে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ Read more

কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন Read more

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা Read more

গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের Read more

বাগমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ
বাগমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

রাজশাহীর বাগমারায় অনগ্রসরদের আর্থিক ও চিকিৎসা খাতে চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর Read more

রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন