মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির অদূরে গাছে হেলান দেওয়া অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মণপাইকশা গ্রামের বাড়ির অদূরের গাছতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাজী মামুন (৭০) ওই গ্রামের প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে।শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ওই বৃদ্ধ গতকাল রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পরে আজ সকালে স্থানীয়রা নিজ বাড়ির অদূরে একটি গাছের সঙ্গে হেলান অবস্থায় দেখতে পান। পরে তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা উঠে আসবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে একটি বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুট ও মহিলাদের Read more

যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন
যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন

অপরিপক্ক তিলক্ষেত তলিয়ে গিয়ে এতদিনে গাছ পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ফলে চরাঞ্চলে রোপন করা তিল উঠিয়ে ফেলছেন কৃষকরা। এছাড়াও Read more

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল
বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

সরকারের উদাসীনতাকে দায়ী করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এমন অভিযোগ তুলে সারাদেশের মতো বরিশালেও পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে Read more

নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ
নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ

উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির একাধিক লেকে রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা। মেট্রোরেলে গেলে নামতে হবে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনে। গত কয়েক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন