রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একইসঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দেশের আইনশৃঙ্খলা নিয়ে সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান।গত ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাপ্রধান। ২৭ আগস্ট রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান ২২ আগস্ট চীনের পিএলএ সদরদপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি পিএলএর স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি আলোচনা করা হয়।২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে Read more

মা, আমি মিছিলে যাচ্ছি: আনাসের শেষ চিঠিতে কাঁদে জুলাই
মা, আমি মিছিলে যাচ্ছি: আনাসের শেষ চিঠিতে কাঁদে জুলাই

মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। তোমার কথা অমান্য করে বের হলাম। হাজারো Read more

ইবির ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ
ইবির ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

‘চাকা’ কেলেঙ্কারিতে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত
‘চাকা’ কেলেঙ্কারিতে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত টায়ার অনিয়মের মাধ্যমে বেসরকারি এক এয়ারলাইন্স কর্মকর্তার কাছে দেওয়ার ঘটনায় দুজন কর্মীকে চাকরিচ্যুত Read more

বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ
বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ

বিশ্ব ফুটবলের বর্ষসেরা একাদশ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো না কোনো তারকার উপস্থিতি। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে আপাত দৃষ্টিতে সেটিই Read more

শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি
শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি

তফসিলি ব্যাংক আগামী শনিবার (২৭ ডিসেম্বর) খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন