শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান (২৬) কারাগারে পাঠানো হয়েছে।রবিবার (৩১ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পুলিশ নড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আশিকুর রহমান নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার শয়নকক্ষে ছাত্রীকে ডেকে নেয়। পরে তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করে। এ সময় ছাত্রীটি শিক্ষককে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। এ বিষয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।ভুক্তভোগী ছাত্রীর নানা বলেন, ‘এই শিক্ষক আমার নাতনিকে ধর্ষণের চেষ্টা করেছে। আমার নাতনি কৌশলে তার হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা বিষয়টি কাউকে জানালে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আমরা এ ঘটনার বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্রী এমন ঘটনার শিকার না হয়।’এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা সময়ের কণ্ঠস্বরকে জানান, এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির মামলায় মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু
কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।এবছর এটি কুমিল্লা জেলায় প্রথম করোনায় Read more

তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

বরগুনার তালতলীতে একই সময়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত Read more

মাটিহীন মানুষের কান্না শোনেনা বাঁকখালী নদী
মাটিহীন মানুষের কান্না শোনেনা বাঁকখালী নদী

নুরুল আমিন (৪৩) বসতভিটা থেকে প্রায় ৩ মিটার দূরে চলে এসেছে বাঁকখালী নদীর ভাঙন। যেকোনো সময় তার বসতভিটা নদীতে বিলীন Read more

রাজশাহীতে ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
রাজশাহীতে ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। তারা দুইজনই খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র। শনিবার (১৭ মে) Read more

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান হলেন ডা. শাহাদাৎ হোসেন
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান হলেন ডা. শাহাদাৎ হোসেন

খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামে জেলা অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৯) এপ্রিল এনডিসি মহাসচিব ড. Read more

গাইবান্ধায় ওএমএসসের চালসহ ইউনিয়ন আ.লীগ সভাপতি আটক
গাইবান্ধায় ওএমএসসের চালসহ ইউনিয়ন আ.লীগ সভাপতি আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি ওএমএসসের চালসহ আফজাল হোসেন নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন