ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পরই বড় ধাক্কা খেল ভারতের শেয়ারবাজার। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালেই সেনসেক্স সূচক ৩৩৫.৭১ পয়েন্ট পড়ে ৮০ হাজার ২০৮.২৮-এ দাঁড়ায়। নিফটি সূচক ১১৪.১৫ পয়েন্ট কমে ২৪ হাজার ৪৬০.০৫-এ নামে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ভারত এখন সবচেয়ে বেশি শুল্ক আরোপিত মার্কিন বাণিজ্য অংশীদারদের তালিকায় উঠে এসেছে। হঠাৎ করে এই শুল্ক বৃদ্ধিকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, বিশেষ করে যেসব খাত রফতানি নির্ভর।বিশেষজ্ঞরা জানান, শুল্ক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে ৩০ থেকে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত ধাক্কা আসতে পারে। এইচডিএফসি সিকিউরিটিজ-এর প্রধান নির্বাহী ধীরাজ রেল্লির মতে, ‘দীর্ঘমেয়াদে এ ধরনের শুল্ক ভারতের অর্থনীতির গতি কমিয়ে দিতে পারে।’ তবে রিজার্ভ ব্যাংক এখনও পর্যন্ত তাদের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রেখেছে।কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও নিলেশ শাহ জানান, “শুল্ক দ্বিগুণ হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি একসঙ্গে বিনিয়োগ পরিবেশকে নাড়িয়ে দিতে পারে।”শুল্কের প্রভাব পড়লেও এক মাসের ডলার-রুপি ফরওয়ার্ড (এনডিএফ) অনুসারে ভারতীয় মুদ্রা বৃহস্পতিবার স্থিতিশীল থাকারই ইঙ্গিত দিচ্ছে।ট্রাম্প যদিও চিপ রফতানিকারকদের ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছেন, তবে অ্যাপলের মতো মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ছাড় পাওয়ায় এশীয় বাজারে উল্টো চাঙ্গাভাব দেখা গেছে।এমএসসিআই-এর এশীয় সূচক ০.৮ শতাংশ বেড়েছে, সিঙ্গাপুরের গিফট নিফটি সূচকও সকালের দিকে সামান্য পতনের আভাস দিলেও পরিস্থিতি স্থিতিশীল। এদিকে তাইওয়ান সেমিকন্ডাক্টর ৪.৪ শতাংশ ও স্যামসাং ১.৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।বাজার এখন তাকিয়ে রয়েছে দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে। কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান না হলে আগামী দিনগুলোতে ভারতের শেয়ারবাজারে আরও ধস নামার আশঙ্কা থেকেই যাচ্ছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমসএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন
বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

ঢাকার উত্তরায় প্রশিক্ষণকালে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২১ জুলাই) এক Read more

৬ দফা দাবিতে সাতরাস্তা সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের
৬ দফা দাবিতে সাতরাস্তা সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত Read more

জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জীবননগরে সিএসএস (এনজিও) স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টার Read more

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) Read more

হাজিরা শেষে ফের গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান নবী
হাজিরা শেষে ফের গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান নবী

কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরী আদালতে হাজিরা দিতে এসে ফের গ্রেপ্তার Read more

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ছয় দফা দাবিতে আজ রোববার (২০ এপ্রিল) সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে মহাসমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। সব কারিগরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন