জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল। একদম সবগুলোর হাত-পা ভেঙে দিব। লাশ ফেলাইয়া দিব।’আজ শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।জাপা কো-চেয়ারম্যান মোস্তফা বলেন, ‘এখানে যদি ওদের শক্তি সামর্থ্য থাকে তাহলে আসুক, দেখুক কী হয়। ওদের আরও যদি কোনো সহযোগী থাকে তাদের নিয়ে আসুক। অসুবিধা নেই। আমরা রংপুরের রাজনীতি করি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা অন্যায়কে বরদাস্ত করব না, আমরা কাউকে ছাড়ও দেব না। আমাদের পার্টি অফিস রক্ষা করব। এতে আমি জেলে যেতে পারি, আমি মারাও যেতে পারি। তবু অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।’তিনি বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার কার্যকলাপের কারণে কোথাও গিয়ে আটক হচ্ছে, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ হচ্ছে, আবার যেখানে সেখানে মার খায়। এই ভিপি নুর এক সময় আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে পা ছুঁয়ে সালাম করেছিল। অথচ এখন তারাই হয়ে গেছে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার। আমরা যারা নির্বাচন করেছি, তারা হয়ে গেছি ফ্যাসিস্টদের দোসর। এই হলো বর্তমান অবস্থা।’মোস্তাফিজার রহমান বলেন, ‘এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সরকারে আসবে। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য বিএনপিকে কীভাবে আলাদা করে রাখা যায়, বিশেষ করে স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপিকে কালার করার চেষ্টা করছে। বিএনপির জনপ্রিয়তার ধস নামার জন্য তারা চেষ্টা করছে। এটা একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে মনে করি। নির্বাচন পেছানো এবং বিএনপির ভাবমূর্তি নষ্টের কাজে তারা ব্যস্ত আছে।’জাপা কো-চেয়ারম্যান বলেন, ‘২০১৪ সালে যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমএস বাড়িতে থেকে তুলে নিয়ে গেল তখন একটা দলও তার পক্ষে কথা বলল না।’বিগত সময়েও জাতীয় পার্টি একাই নির্বাচন করেছেন, আগামীতে একাই নির্বাচন করবেন। নিজস্ব শক্তিতে বলীয়ান হয়ে জাতীয় পার্টি মাঠে লড়বে।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ আজমল হোসেন লেবুসহ জাতীয় পার্টির মহানগর ও জেলার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এদিকে সকাল থেকেই দলীয় অফিসে পাহারা বসায় জাতীয় পার্টি। এসময় দলীয় কার্যালয়ের ভিতরে লাঠি সোটা নিয়ে যেতে দেখা যায়। রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সব পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ
অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ

অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচির দিনক্ষণ। পুরুষ এশিয়া কাপের আসর বসবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে Read more

বিসিবির আড়াইশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা
বিসিবির আড়াইশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা

গত বছরের আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কয়েকটি ধাপে ১৪টি ভিন্ন ব্যাংকে প্রায় ২৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) Read more

নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই
নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিজ ঘরের চালে ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ নারীর আত্মহত্যা Read more

এক মাসে ওমরাহ করেছেন ১ কোটি ১৭ লাখ মুসলিম
এক মাসে ওমরাহ করেছেন ১ কোটি ১৭ লাখ মুসলিম

সৌদি আরবে এক মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। হিজরি বর্ষের রবিউস সানি মাসে এই বিপুল Read more

চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব
চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলো যেন ঝড় তুলেছে। ইউরোপের শক্তিশালী দলগুলো একের পর এক হেরে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এসব দলের কাছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন