ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলো যেন ঝড় তুলেছে। ইউরোপের শক্তিশালী দলগুলো একের পর এক হেরে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এসব দলের কাছে। পরশু রাতে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী ফ্রেঞ্চ ক্লাব পিএসজিকে হারিয়ে আলোচনায় আসে বোতাফোগো। তার ঠিক পরদিনই চেলসিকে হারিয়ে চমক দেখাল ফ্ল্যামেঙ্গো।শুক্রবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় চেলসির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।এই জয়ের মাধ্যমে ৩৩ বছর পর কোনো দক্ষিণ আমেরিকান দল ইউরোপিয়ান দলের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় তুলে নিল। এর আগে ১৯৯২ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে বার্সেলোনার বিপক্ষে সাও পাওলো এমন একটি জয় পেয়েছিল।এছাড়া, ইউরোপের বাইরে কোনো ক্লাব ২৫ বছর পর প্রথমবার ইউরোপিয়ান শক্তিকে দুই বা ততোধিক গোলে হারাল। সর্বশেষ ২০০০ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ভাস্কো দা গামা ৩-১ গোলে হারিয়েছিল।লিংকন ফিনানশিয়াল ফিল্ডে ৫৪ হাজার দর্শকের সামনে ম্যাচের ১৩ মিনিটেই চেলসির পেদ্রো নেতোর গোলে পিছিয়ে পড়ে ফ্ল্যামেঙ্গো। তবে দৃশ্যপট পাল্টে যায় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬২ মিনিটে ব্রুনো হেনরিকের গোলে সমতায় ফেরে ফ্ল্যামেঙ্গো। তিন মিনিট পর কর্নার থেকে আসা বল দারুণভাবে হেড করে দানিলোর কাছে বাড়িয়ে দেন হেনরিক। এরপর দারুণ এক ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন দানিলো।চেলসির বিপদ আরও বাড়ে নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া চেলসি আর ম্যাচে ফিরতে পারেনি। ৮৩ মিনিটে ওয়ালাসে ইয়ানের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্ল্যামেঙ্গো।বাকি সময়ে আর কোনো গোল না হলেও, এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ফ্ল্যামেঙ্গো নিশ্চিত করেছে শেষ ষোলো। অন্যদিকে চেলসি ও ইএস তিউনিসের পয়েন্ট ৩ করে। গ্রুপের শেষ ম্যাচে এই দুই দলের মুখোমুখি লড়াই নির্ধারণ করবে কে যাবে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে পরের রাউন্ডে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে মাঠ থেকে শফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার Read more

‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’
‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী Read more

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেন Read more

কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৬ সেপ্টেম্বর) Read more

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ Read more

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন