সৌদি আরবে এক মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। হিজরি বর্ষের রবিউস সানি মাসে এই বিপুল সংখ্যক মুসলিম ওমরাহ পালন করেন।সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুসারে, এটি সাম্প্রতিক সময়ে এক মাসে ওমরাহ পালনকারী সর্বোচ্চ সংখ্যা, যাকে সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধা নিশ্চিতের ফল হিসেবে দেখা হচ্ছে।সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর মধ্যে দেড় মিলিয়নের (১৫ লাখের) বেশি মুসল্লি এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে।দেশটির মন্ত্রণালয় জানায়, ডিজিটাল টুল ও সমন্বিত লজিস্টিক সেবার কারণে এখন ওমরাহ যাত্রা আগের চেয়ে অনেক সহজ ও আরামদায়ক হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রা-সংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন। ফলে শান্তিদায়ক পরিবেশে সহজেই ইবাদত করতে পারছেন তারা।সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই সেবার সম্প্রসারণ করা হচ্ছে। এর লক্ষ্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরও সহজ করা এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এতে শুরু থেকে যাত্রা শেষ হওয়া পর্যন্ত মুসল্লিদের নিরাপত্তা, আরাম ও মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে যাতে দুই পবিত্র মসজিদে সেবার মান আরও উন্নত করা যায়। তারা ডিজিটাল ও অপারেশনাল ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে কাজ করছে, যাতে মুসল্লিদের যাত্রা আরও সহজ, নির্বিঘ্ন ও তৃপ্তিদায়ক হয়।সৌদি সরকার গত কয়েক বছর ধরে ওমরাহ ও হজ ব্যবস্থাপনা আধুনিকায়নে ব্যাপক বিনিয়োগ করেছে। বিশেষ করে ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট ও নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহ যাত্রায় আগের তুলনায় অংশগ্রহণ বেড়েছে কয়েকগুণ।সূত্র : সৌদি গেজেটএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবীর সহযোগিতায় এক কিশোরীকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিমসহ তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় Read more

ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন
ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে Read more

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ছয় দফা দাবিতে আজ রোববার (২০ এপ্রিল) সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে মহাসমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। সব কারিগরি Read more

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

পাহাড়ে জীববৈচিত্র্য ধ্বংস করে ব্যক্তি মালিকানাধীন পার্ক, জানেনা বনবিভাগ
পাহাড়ে জীববৈচিত্র্য ধ্বংস করে ব্যক্তি মালিকানাধীন পার্ক, জানেনা বনবিভাগ

বাঁশখালীতে পাহাড়ি টিলা কেটে প্রায় এক একর জায়গাজুড়ে স্থাপিত হয়েছে ব্যক্তি মালিকানাধীন পার্ক। বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর জলদি এলাকায় Read more

ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান
ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন