ভারতের টেস্ট দলের দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নজর কেড়েছেন এই ব্যাটার। পুরো সিরিজে ব্যাট হাতে করেছেন ৪ সেঞ্চুরি, পাশাপাশি তার নেতৃত্ব ক্রিকেট ভক্তদের কাছে বেশ প্রশংসাও পেয়েছে। এবার তাকে পুরষ্কৃত করলো আইসিসিও। জুলাই মাসের ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন শুবমান গিল। নারী বিভাগে মাসসেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার সোফিয়া ডাঙ্কলি।গিলের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। তিনজনই জুলাইয়ে টেস্ট ক্রিকেটে আলো ছড়ান। তবে গিলের অসাধারণ ব্যাটিং ও নেতৃত্বগুণই শেষ পর্যন্ত তাকে এগিয়ে রাখে।ইংল্যান্ড সফরে জুলাই মাসে তিন টেস্টে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন শুভমান গিল। তিন টেস্টে করেছেন ৫৬৭ রান, গড় ৯৪.৫০। এজবাস্টনে ভারতের রেকর্ড গড়া জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন গিল, খেলেছেন ২৬৯ ও ১৬১ রানের দুটি ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান—যা টেস্ট ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান।চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডে আরেকটি সেঞ্চুরি (১০৩) করে সিরিজে ভারতের সমতা আনতে বড় ভূমিকা রাখেন গিল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজেই দেখিয়েছেন দুর্দান্ত ক্রিকেটীয় মেধা ও আত্মবিশ্বাস। বিশেষ করে চাপের মুহূর্তে ইনিংস বড় করার দক্ষতা ভারতকে বারবার ম্যাচে ফিরিয়ে এনেছে। শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে সিরিজ শেষ হয় সমতায়।চতুর্থবারের মতো আইসিসির মাসসেরা হলেন গিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেও এ পুরস্কার  জেতেন তিনি। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে আইসিসির মাসসেরা হয়েছিলেন।আইসিসির সেরা হয়ে উচ্ছ্বসিত গিল বললেন, ‘আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি অসাধারণ। এবারেরটা খুব বেশি গুরুত্বপূর্ণ যেহেতু অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজের পারফরম্যান্সের কারণে এটা আমার পাওয়া।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইরানের পানি পরিশোধন কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
এবার ইরানের পানি পরিশোধন কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্রের পাশাপাশি পানি শোধনাগারও ধ্বংস Read more

লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার
লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারি Read more

সিরাজদিখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ
সিরাজদিখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ নানা ধরনের Read more

লক্ষ্যমাত্রা ছড়িয়ে ৪১ কোটি ৬৪ লাখ টাকা মুনাফায় মোংলা বন্দর
লক্ষ্যমাত্রা ছড়িয়ে ৪১ কোটি ৬৪ লাখ টাকা মুনাফায় মোংলা বন্দর

মোংলা বন্দর খুলনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ Read more

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল
অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল Read more

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন