চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁস চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে আটক হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন- ফরিদগঞ্জের ১১নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. ইকরাম হোসাইন হামিদ(৪৬), ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেন (৩২) ও মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী তারেকুল ইসলাম(৩০)।বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল ) ২০২৫ সালের দাখিল পরীক্ষার হাদিস বিষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষা চালাকালিন সময়ে মজিদিয়া কামিল মাদ্রাসার দুই চতুর্থ শ্রেণির কর্মচারী ইসমাইল হোসেন (৩২) ও তারেকুল ইসলাম (৩০) হাদিস বিষয়ের প্রশ্নের ছবি তুলে চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. ইকরাম হোসাইন হামিদ এর হোয়াটসঅ্যাপে ডুকুমেন্ট আকারে পাঠায়।প্রশ্ন ফাঁসের বিষয়টি গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া মাদ্রাসার হল সুপার মাও. মফিজুর রহমান এবং অভিযুক্ত তিনজনকে তার কক্ষে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময়ে এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. ইকরাম হোসাইন হামিদ এর হোয়াটসঅ্যাপে  ডুকুমেন্ট আকারে ওই প্রশ্ন দেখতে পান। যা ইসমাইলের মুঠো ফোন থেকে তারেক পাঠায় বলে নিশ্চিত হন। এই ঘটনায় অভিযুক্তদেরকে তিনি পুলিশের হাতে তুলে দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, প্রশ্নফাঁসের চেষ্টার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের হল সুপারসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নিদের্শনা দিয়েছি। একই সাথে অভিযুক্তদের থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে হলো দুই বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান
কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস ও বুবলীর লড়াই বরাবর প্রকাশ পায়। এসবের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান ও তাদের সন্তান। বরাবর Read more

ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। Read more

বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর
বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর

পানামা বন্দর কোম্পানি (পিপিসি) জানিয়েছে, তারা পানামা খালের কাছে পরিচালিত দুটি গুরুত্বপূর্ণ বন্দর বিক্রির জন্য সরকারের সঙ্গ আলোচনা করবে। শুক্রবার Read more

বিশ্বাসঘাতকের শাস্তি নিয়ে যা বলেছেন নবীজি
বিশ্বাসঘাতকের শাস্তি নিয়ে যা বলেছেন নবীজি

ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে রয়েছে মানুষের উত্তম স্বভাব গ্রহণের শিক্ষা। আর মন্দ স্বভাব বর্জনের নির্দেশ। উত্তম স্বভাব মানুষকে সম্মানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন