সৌদি অংশের কারিগরি জটিলতার কারণে এখনো ভিসা হয়নি সাড়ে ১৯ হাজারেরও বেশি হজযাত্রীর। সরকারের পক্ষ থেকে সৌদি হজ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন হজ সংশ্লিষ্টরা।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল এক দম্পতির। কিন্তু স্বামীর ভিসা জটিলতায় শেষ মুহূর্তে থমকে যায় তাঁদের পবিত্র যাত্রা। ভিসা ও ফ্লাইট নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। এদিকে হজযাত্রার দ্বিতীয় দিনে সৌদি আরবের উদ্দেশ্যে নির্বিঘ্নে রওনা হয়েছেন অনেক হজযাত্রী। আজ সর্বোচ্চ ১৩টি হজ ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১২টি ফ্লাইটে ছয় হাজারেরও বেশি যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের পরিবহনের জন্য ৩টি এয়ারলাইন্স মিলে মোট ২৩৪টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।সরকার বলছে, সৌদি হজ মন্ত্রণালয়ের সফটওয়্যার হালনাগাদের ফলে তথ্যগত গড়মিলে ভিসা জটিলতা দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে সৌদি সরকারকে ডিও লেটার দেয়া হয়েছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, ভিসা জট নিরসনে কাজ চলছে, খুব শিগগিরই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, হজযাত্রার শেষ সময়ে নতুন করে জটিলতা এড়াতে সৌদি সরকারের কাছ থেকে অন্তত ২০টি অতিরিক্ত স্লট সংগ্রহ করা জরুরি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু
আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সঞ্চালন লাইনের ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে মনির হোসেন (১৬) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (০৩ আগস্ট) Read more

আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ
আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত Read more

ঢাকায় এসিসি সভা বয়কটের হুমকি ভারতের, যোগ দিল আরও তিন দেশ
ঢাকায় এসিসি সভা বয়কটের হুমকি ভারতের, যোগ দিল আরও তিন দেশ

আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় Read more

মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে Read more

সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি Read more

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সুরক্ষিত নয় কোনো দেশ, হতে পারে ১৯৭০-এর চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট
মধ্যপ্রাচ্যের যুদ্ধে সুরক্ষিত নয় কোনো দেশ, হতে পারে ১৯৭০-এর চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন এক জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে যা, ১৯৭০-এর দশকের সম্মিলিত ধাক্কাগুলোর চেয়েও ভয়াবহ এবং ২০২২ সালে ইউক্রেনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন