পটুয়াখালীর গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ সোহেল প্যাদা (২৫) নামে এক যুবকের লাশ খালের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে পাঙ্গাসিয়া খালের কচুরিপানার মধ্যে সোহেলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারকালে খালের এক পাশের শুকনো জায়গায় তার মাছ ধরার উপকরণও পাওয়া গেছে। সোহেল পেশায় দিনমজুর হলেও প্রায়ই সময় খালে মাছ শিকার করতেন।সোহেলের স্ত্রী রুবিনা বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমি বাবার বাড়ি গেলে স্বামী বাড়িতে একা ছিল। বুধবার সকালে আমি বাড়ি ফিরে এসে তাকে আর খুঁজে পাইনি।’ তাদের আট বছরের সংসারে সোহানা নামে একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানান। তিনি অভিযোগ করেন, ‘সোমবার (২৫ আগস্ট) রাতে মাছ চুরি সন্দেহে স্থানীয় কালা মোতালেবের ছেলে মামুন মাতবর তার স্বামী সোহেলকে মারধর করে আহত করে।’ যা তার কাছে সন্দেহজনক মনে হয়।সোহেলের মা ঝুমুর বেগম বলেন, ‘নিখোঁজ হওয়ার পরে চারদিন ধরে খোঁজাখুঁজির এক পর্যায়ে থানায় জিডি করতে যায় আমার স্বামী। এসময় খবর পাই খালের পাড়ে মাছ ধরার উপকরণ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। পরে খালের কচুরিপানার মধ্যে সোহেলের লাশ ভাসতে দেখেন তারা।’গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরাতহাল রিপোর্ট করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১

চুয়াডাঙ্গায় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ একজনকে যৌথ বাহিনী। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৩ টার Read more

ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও
ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও

ইলিশ জাতীয় মাছ, বাঙালির শ্রেষ্ঠ রসনার প্রতীক। একসময় পদ্মা-মেঘনার ঘাটে দাঁড়ালেই মিলত রূপালি এই স্বপ্ন। কিন্তু এখন সেই ইলিশ যেন Read more

রাজবাড়ীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
রাজবাড়ীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় স্বামী শহীদ মন্ডল হত্যা মামলায় স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক
উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে Read more

এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের
এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে স্পেন। এমনকি ভূখণ্ডটিতে বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক Read more

পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার
পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। আজ শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন