ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটির বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে আঙ্কারা। গাজার চলমান যুদ্ধ নিয়ে তুরস্কের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন।ফিদান বলেন, ‘গত দুই বছর ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে আসছে; বিশ্ববাসীর চোখের সামনে মানবতার মৌলিক মূল্যবোধকে অবজ্ঞা করছে।’ তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসী নীতি শুধু গাজাতেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেয়ার হুমকি তৈরি করছে। তার ভাষায়, ‘গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরানে ইসরায়েলের বেপরোয়া হামলাই প্রমাণ করছে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র, যা আন্তর্জাতিক শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।’এদিকে, আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন নিহত হন কেন্দ্রীয় গাজার নেটজারিম করিডোর এলাকায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।আরও পড়ুন: বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করবেন মুনিবা মাজারি, কে এই আলোচিত মুসলিম নারীএ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় ১২১ শিশুসহ মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২২ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৪৯০ জন।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা সিটির জায়তুন ও সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ চালানোর সময় প্রবল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি Read more

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের Read more

বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মোঃ আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগার ঘটনায় শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। Read more

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি
লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে ১৬ জুন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদের নেতৃত্বে দূতাবাসের একটি Read more

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৪ মে) বিএসএফের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন