ইরানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৯ আগস্ট) সংস্থাটি জানায়, ইরানে চলতি বছরে ইতোমধ্যেই ৮০০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, সরকার জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য মৃত্যুদণ্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এর তীব্র সমালোচনা করেছে।জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে—২০২৫ সালের প্রথম ছয় মাসে আগের তুলনায় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি সাংবাদিকদের জানান, ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত অন্তত ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি।তিনি আরও বলেন, শুধু জুলাই মাসেই অন্তত ১১০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যা গত বছরের জুলাই মাসে কার্যকর হওয়া সংখ্যার প্রায় দ্বিগুণ। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, এত বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মূলত রাষ্ট্রীয় ভীতি প্রদর্শনের একটি নিয়মিত কৌশল। এ প্রক্রিয়ায় জাতিগত সংখ্যালঘু ও অভিবাসীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।শামদাসানি আরও জানান, বর্তমানে ইরানে অন্তত ১১ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দি রয়েছেন। এর মধ্যে ৬ জন নির্বাসিত বিরোধী দল পিপলস মুজাহিদীন অর্গানাইজেশন অব ইরান (এমইকে)-এর সদস্য হওয়ায় ‘সশস্ত্র বিদ্রোহে জড়িত’ থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।তিনি জোর দিয়ে বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার মৃত্যুদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এটি মানবিক মর্যাদাকেও অস্বীকার করে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার Read more

বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বকেয়া আদায়ে Read more

অসুস্থ অমুসলিমের সুস্থতার জন্য দোয়া করা যাবে কি?
অসুস্থ অমুসলিমের সুস্থতার জন্য দোয়া করা যাবে কি?

প্রতিবেশী যদি অমুসলিমও তার সঙ্গে সদাচরণ করা, বিপদাপদে সাহায্য-সহযোগিতা করা, অসুস্থ হলে খোঁজখবর নেওয়া ও সাহায্য করা ইসলামের শিক্ষা। এটিও Read more

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আব্দুর রব Read more

বিমান তৈরি করা সেই জুলহাসকে ফের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
বিমান তৈরি করা সেই জুলহাসকে ফের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা প্লেনে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে দ্বিতীয় দফায় তাকে আর্থিক Read more

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ
নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন