স্মার্টফোনের জগতে এখন আলোচিত নাম রেডমি, এটি জনপ্রিয় স্মার্ট গ্যাজেট সংস্থা শাওমির সাব-ব্র্যান্ড। রেডমি মূলত বাজেট-বান্ধব স্মার্টফোন তৈরি করে থাকে। এছাড়াও এই সংস্থার স্মার্টফোনে আছে অসংখ্য সুবিধা।এবার যে ফোনটি বাজারে আনলো সেটিতে আছে রিভার্স চার্জিং সাপোর্ট। ফলে এই ফোনের সাহায্যে চার্জ দেওয়া যাবে অন্যান্য ডিভাইসেও। ফোনটি হচ্ছে রেডমি ১৫ (৫জি) ফোন। এতে রয়েছে ৭০০০ এমএএইচের সিলিকন কার্বন ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট এবং ৮ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।এই ফোনে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। একাধিক এআই ফিচার রয়েছে রেডমি ১৫ (৫জি) ফোনে। তার মধ্যে গুগলের জেমিনি এবং সার্কেল টু সার্চ-এই দুই ফিচারও রয়েছে।এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। ২ বছরের অপারেটিং সিস্টেমের আপগ্রেড এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে রেডমি ১৫ ৫জি ফোনে।ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।রেডমি ১৫ (৫জি) ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলা এবং পানিতে সহজে নষ্ট হবে না এই ফোন। ফরেস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি পার্পেল-এই তিন রঙে এবং ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।বর্তমানে ভারতের বাজারে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪ হাজার ৯৯৯ রুপি। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার ৯৯৯ রুপি। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬ হাজার ৯৯৯ রুপি।সূত্র: গিজমোর চায়নাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাহিদের বছরে আয় ৩২ লাখ টাকা
নাহিদের বছরে আয় ৩২ লাখ টাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার হলফনামায় বর্তমান পেশা হিসেবে পরামর্শক ও আগের পেশা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উল্লেখ Read more

পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক Read more

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন ফটকে এ ঘটনা Read more

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির চক্রের মূলহোতা আটক
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির চক্রের মূলহোতা আটক

মালয়েশিয়ায় জাল ভিসা ও ইমিগ্রেশন স্টিকার তৈরির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিকসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে Read more

দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন

ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় Read more

কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান
কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান

কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন