যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে ৯ মামলার আসামি রেজাউল ইসলাম হত্যার রহস্য উদঘাটন হয়নি। ঘটনার দুই দিন পার হলেও খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারও হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারছেন না। তবে স্থানীয়রা বলছেন, ইয়াবা গায়েব করা নিয়ে দ্বন্দ্বে রেজাউল খুন হতে পারে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন ও জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।নিহতের স্বজনরা জানান, কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত গোলাম তরফদারের ছেলে রেজাউল আওয়ামী যুবলীগের রাজনীতি করতেন। গত বছরের ৫ আগস্টের পর কৃষি কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন। নতুন করে কারও সাথে কোনো দ্বন্দ্ব ছিল না তার। কারা কী কারণে রেজাউলকে নৃশংসভাবে খুন করলো, এটা তারা ধারণা করতে পারছেন না।নিহতের ছেলে মেহেদি হাসান জানান, তার পিতার হত্যার ঘটনায় তারা রাজনৈতিক নোংরামিতে জড়াতে চান না। কারা এই খুনের সাথে জড়িত, এটা তাদের অজানা। যে কারণে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের বিশ্বাস পুলিশ প্রকৃত খুনিদের খুঁজে বের করবেন। নিরীহ মানুষদের হয়রানি না করার আহবান জানানো হয়েছে।নিহতের স্ত্রী শিউলী বেগম জানান, ঘটনার রাতে তার স্বামী রেজাউল বাড়ির ছাদে বসে ছিলেন। মোবাইল ফোনের কল পেয়ে বেরিয়ে যাওয়ার কিছু সময় পর এই হত্যাকাণ্ড ঘটে। মোবাইলের কল লিস্টের সূত্র ধরে তদন্ত করলে খুনের রহস্য বের হতে পারে।নিহতের ভাগ্নি ময়না খাতুন বরাবরই দাবি করছেন, দৌলতদিহি গ্রামের ওহাব, আইয়ুব খান, ফরিদ ও বাবলুর ইন্ধনে তার মামা রেজাউলকে খুন করা হয়েছে বলে ধারণা করছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে হত্যার উদঘাটন হতে পারে। এর আগে, ১৯৮৯ সালে রেজাউলের পিতা গোলাম তরফদার ও ভাই ইনছার তরফদারকে নিজ বাড়িতে হামলা চালিয়ে খুন করেছিল উল্লিখিতদের স্বজনরা। রেজাউল পরিবারকে নিঃস্ব করতে পরিকল্পিত এই হত্যাকাণ্ড।এদিকে স্থানীয় কয়েকজন জানান, রেজাউল কাশিমপুরের শ্যামনগর গ্রামের ‘সিরিয়াল কিলার’ মোখলেছুর রহমান নান্নুর সেকেন্ড ইন কমান্ড ছিল। বর্তমানে সরাসরি কোনো অপরাধ না করলেও মাদক ব্যবসায়ীদের সাথে তার চলাচল ছিল। গুঞ্জন রয়েছে, সম্প্রতি মাদক ব্যবসায়ীদের ২ হাজার পিস ইয়াবা গায়েব করে দেয় রেজাউল। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরে রেজাউল খুন হতে পারে।নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, ঘটনার রাতে একটি ভ্যানে করে কয়েকজন অপরিচিত লোকজন গ্রামে ঘোরাঘুরি করছিলেন। রেজাউলের সাথে তাদের কথা বলতেও দেখেছেন কেউ কেউ। পূর্ব পরিচিত দুর্বৃত্তরা তাকে খুন করেছে বলে তাদের ধারণা।মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, রেজাউল হত্যার মোটিভ উদঘাটন ও খুনিদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে। শিগগির খুনিরা আটক হবে বলে আশাবাদী।উল্লেখ্য, ১৩ আগস্ট দিবাগত রাতে নিজ বাড়ির সামনের রাস্তায় রেজাউল ইসলামকে নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ Read more

শহিদ হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া
শহিদ হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ Read more

সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার Read more

নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ
নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, Read more

ফিল্ম সঙ্কটে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ
ফিল্ম সঙ্কটে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম সরবরাহ না থাকায় দুই সপ্তাহ ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা Read more

পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক
পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন