রাজধানীর বাজারগুলোতে ২ মাসের বেশি সময় ধরে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। কিছুতেই যেনো ক্রেতাদের নাগালে আসছে না সবজি। কেবল কাঁচা পেঁপে আর আলু ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজিই নেই। চড়া দামের কারণে বিক্রি কমেছে খুচরা বাজারেও। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বর্তমান বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশ কম থাকায়  আগের তুলনায় দাম বেড়েছে বলে জানাচ্ছেন খুচরা বিক্রেতারা। সরেজমিনে দেখা যায়, আজকের বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, করলা ১০০ টাকা থেকে ১২০ টাকা, প্রতি কেজি গোল বেগুন মানভেদে ১২০ থেকে ১৪০  টাকা,  লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা ও বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, গাজর ১৪০ টাকা, নতুন শিম ২২০ থেকে ২৪০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, লম্বা লাউ ৮০ থেকে ৯০ টাকা, কাঁচকলার হালি ৪০ থেকে ৫০ টাকা, এবং প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা এক ক্রেতা বলেন, ‘বর্তমানে সবজির যে দাম এতে করে আধা কেজি বা আড়াই’শ গ্রাম করে সবজি কিনতে হচ্ছে। বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। শুধুমাত্র আলু আর কাঁচা পেঁপের দাম কম। এত বেশি দাম থাকলে আমাদের মত সাধারণ ক্রেতারা কীভাবে সবজি কিনে খাবে?’অপরদিকে মিরপুর কাঁচা বাজারের এক সবজি বিক্রেতা বলেন, ‘বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে সরবরাহ কমেছে, ফলে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া টানা কিছুদিনের বৃষ্টিতে সবজির ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দামের উপর প্রভাব পড়েছে। মানুষ এখন খুব কম পরিমাণে‌ সবজি কিনছে, ফলে আমাদের বিক্রির উপর প্রভাব পড়েছে। পাইকারি বাজারে আগে এক পাল্লা সবজি যে দামে কিনতাম এখন তার চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়। পাইকারি বাজারে আমাদের কেনা দাম কম পড়লে, খুচরা বাজারে আমরা কম দামে বিক্রি করতে পারবো।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ
শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ Read more

যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত

রাতের আঁধারেও যেন দিনের আলো। সন্ধ্যা নামলেই যশোরের শার্শা উপজেলার এক মাঠজুড়ে জ্বলে ওঠে শত শত এলইডি বাতি। কৃত্রিম আলোর Read more

টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সরকারি সব অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক Read more

ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ, সম্প্রচারকেন্দ্র ও হাসপাতালে হামলা
ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ,  সম্প্রচারকেন্দ্র ও হাসপাতালে হামলা

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার Read more

কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু

দেশে প্রথমবারের মতো অটোমেটেড জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার Read more

রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির জেলার রামগড় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৭ মে) মাসিক নিরাপত্তা ও মতবিনিময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন