যশোরের বেনাপোলে বিএনপির এক ওয়ার্ড কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর রাতে পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।মৃত মিজানুর রহমান সর্দার (৪৩) বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে।স্থানীয়রা জানায়, মিজানুর বেনাপোল চেকপোস্টে একটি কসাইয়ের দোকানে গরু কাটার কাজ করে। প্রতিদিন সে ভোরে উঠে ওই কাজে যায়। আজও তার কসাইয়ের দোকানে কাজ করতে যাওয়ার কথা ছিল। জানা মতে, এলাকায় কারো সাথে তার কোনো ঝগড়া-বিবাদ ছিল না। সে সবার সাথে মিলে-মিশে থাকতো। সকালে ঘুম থেকে উঠে শুনি, কে বা কারা বাড়ির গেটের সামনে উঠোনে গলা কেটে হত্যা করে রেখে গেছে।নিহতের ভাই খায়রুল ইসলাম জানান, “আমার ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। সে একটা কসাইয়ের দোকানে কাজ করে। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার কথা ছিল। রাত পৌনে ৩টার দিকে কে বা কারা তাকে ফোনে কল দিয়ে ডাকলে ভাই তার কাজে ব্যবহৃত ছুরি নিয়ে বাইরে বের হন। পরে দেখি, কে বা কারা গেটের ভিতরে তাকে গলা কেটে হত্যা করে চলে গেছে।”বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, “দূর্বৃত্তরা তাকে কেন গলা কেটে হত্যা করেছে, এটা তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মামলায় আটকে আছে ব্রিজ নির্মাণ, চলাচলে দুর্ভোগ
যশোরে মামলায় আটকে আছে ব্রিজ নির্মাণ, চলাচলে দুর্ভোগ

যশোরে মামলা জটিলতায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে ব্রিজ নির্মাণের কাজ। পাশে নির্মাণ করা বাঁশের সাকোর অবস্থা জরাজীর্ণ। ফলে মানুষের Read more

ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত
ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক Read more

হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ

আজ সোমবার (৭ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে Read more

মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা: স্ক্যালোনি
মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা: স্ক্যালোনি

একসময় লিওনেল মেসির উপর অতিমাত্রায় নির্ভরশীল ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। প্রত্যাশার চাপ অনেক সময়ই মেসিকে করে তুলেছিল একাকী যোদ্ধা। Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন নিহত ও এক নারী আহত হয়েছেন। রবিবার (১১ মে)  বিকেলে দুই উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন