ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সারাহ ফারজানা এ আদেশ দেন।এর আগে, সকাল ১০ টার দিকে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান সবাইকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সারাহ ফারজানা হকের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি হয়।শুনানিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন কারাগারে আটক রাখার দাবি জানান। এ সময় কয়েকজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়ালেও লতিফ সিদ্দিকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত।এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকে আটক করে পুলিশ। মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পর তাদের আটক করে পুলিশ। এদিন রাতেই লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ ঢাকা রোডে রোববার (১২ অক্টোবর) সকাল থেকে Read more

পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী
পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী

ভোলায় পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. জসিম উদ্দীন। সোমবার সকালে জেলা Read more

আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, শঙ্কা অমর্ত্য সেনের
আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, শঙ্কা অমর্ত্য সেনের

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় ‘ভারতের তরুণ সমাজ: Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন