সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। এছাড়া দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে হঠাৎ নওখাদা গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়। রাত আটটার দিকে নওখাদা গ্রামের বাসিন্দা শান্তি খাতুন (৪০) ঘরের পেছনে টয়লেটে গেলে একটি শিয়াল তাঁর পায়ে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকারে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর গ্রামের কলেজছাত্র শাহারুল (২৪) ও অন্তর (১৬) শিয়াল কামড় দেয়। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলে খাতুন (৪৫) কামড়ায় শিয়াল। আহত চারজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে নওখাদা গ্রামের কৃষক আজাহার আলী গোয়ালঘরে শিয়াল ঢুকে ৫টি গরুকে কামড় দিয়েছে।নওখাদা গ্রামের বাসিন্দা লালচাঁদ আলী বলেন, ‘পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের চারজন আহত হয়েছেন। এছাড়া ৫টি গরুকে কামড় দিয়েছে শিয়াল। গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’স্থানীয় ইউপি সদস্য মো. সিদ্দিক ফকির জানান, ‘পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের মানুষ ও গবাদিপশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’
‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন একটি Read more

তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন
তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

‘খাল কেটে কৃষক বাঁচাও, ফসল বাড়াও’—শ্লোগানে বরগুনার তালতলীতে গোপের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।বুধবার (৩০ জুলাই) Read more

আগামীকাল টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ Read more

কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ
কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মঈনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা Read more

এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইসরাইল
এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইসরাইল

এবার কাতারের একটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। রবিবার (২৯ মার্চ) কাতারি সংবাদমাধ্যম আল আরাবির তেহরান দপ্তরে ইসরাইলি বিমান হামলা Read more

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে দেশে ফেরেন তিনি।এই সফরে তিনি পিপলস লিবারেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন