যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে এ কথা জানান তিনি।বিএনপি মহাসচিব বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।গত মে মাসে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারপ্রধান জানান, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।সেই পথে এবার হাঁটলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে হচ্ছে নির্বাচন।গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১
পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও Read more

জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা
জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা

ইসরায়েল ইরান যুদ্ধপরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা। শুক্রবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের নিউ Read more

সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প
সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প

সিরিয়ার ওপর থেকে যাবতীয় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর Read more

নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক
নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায়  যমুনা সেতুতে ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে Read more

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, 'মাজার, মসজিদ, মাদ্রাসা বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন