কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানাসহ কোন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে।’রবিবার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এসব কথা বলেন।এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে।’ তিনি মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে। এর আগে ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জের নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। পরে পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্স ঘুরে দেখে মোতাওয়াল্লীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা রয়েছে জানিয়ে তিনি জানান, পাগলা মসজিদের দৃষ্টিনন্দন মাল্টি পারপাস ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। নির্বাচনের আগেই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। এই কমপ্লেক্সে অনাথ-এতিমদের লেখাপড়া ও থাকার সুযোগসহ সমৃদ্ধ লাইব্রেরী ও আইটি সেকশন নির্মাণ করা হবে। এ ছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও পাগলা মসজিদের ইমাম ও মোতাওয়াল্লীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে তিনি আল জামিয়াতুল এমদাদিয়া কর্তৃক আয়োজিত ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপ, পদসংখ্যা নির্ধারিত নয়
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপ, পদসংখ্যা নির্ধারিত নয়

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওভেন মেশিন বিভাগ অপারেটর পদে জনবল নিয়োগ Read more

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি ফেনী থেকে গ্রেফতার
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি ফেনী থেকে গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। শুক্রবার (০১ আগস্ট) ভোর রাতে ফেনীর মহিপাল থেকে Read more

বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম
বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম

নানা জল্পনা-কল্পনা আর নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর Read more

এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা
এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারচুপির ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী Read more

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শিমুলকান্দি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন