ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে।বৃহস্পতিবার (৫ জুন ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।একদিন আগের তুলনায় বুধবার ১৮ হাজার ২৮৫টি বেশি যানবাহন পার হয়েছে, যা টোল আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এনেছে।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়ালেও যানজট নেই। যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।সেতুর উপর কোন দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়া এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত অংশটি সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল
মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল

সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল সোমবার (১৩ Read more

৩১ জুলাই: নামাজের সময়সূচি
৩১ জুলাই: নামাজের সময়সূচি

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ইংরেজি, ১৬ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৫ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি Read more

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের কাজ কী?
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের কাজ কী?

বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের প্রধান সংগঠন হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে প্রতিষ্ঠিত এই সংস্থাটি Read more

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল Read more

‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’
‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’

দাপুটে অভিনেত্রী, গম্ভীর ব্যক্তিত্ব আর সিরিয়ালে দৃঢ়চরিত্রের জন্য খ্যাত অঞ্জনা বসু। কিন্তু বাস্তব জীবনের এক অন্ধকার অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন