আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনোস আইরেসে নির্বাচনী প্রচারণা চালাতে যান তিনি। সেখানে তোপের মুখে পড়েন তিনি।প্রেসিডেন্টের বোনের একটি দুর্নীতির তথ্য সম্প্রতি সামনে এসেছে। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ ছিলো। নির্বাচনী প্রচারণায় গেলে সেই ক্ষোভ থেকে তাকে লক্ষ্য করে পাথর মারেন অনেকে। তখন তিনি একটি ছাদখোলা গাড়িতে ছিলেন।পাথর, বোতল মারার পর প্রেসিডেন্ট মিলেইলেকে দ্রুত তার বুলেটপ্রুফ গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। তখন মিলেইয়ের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের মারামারি বেধে যায়।আগামী অক্টোবরে আর্জেন্টিনায় মধ্যবর্তী নির্বাচন হবে। সেটির প্রচারণা চালাতেই গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বিক্ষোভকারীদের হামলার মুখে পড়ার সময় রাজধানীর লোমাস দে জোমরা শহরে ছিলেন মিলেই। ওই সময় তার ছাদখোলা গাড়িতে দুর্নীতিতে অভিযুক্ত তার বোন কারিনা মিলেইও ছিল। তিনিও দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।লোমাস দে জোমরা প্রেসিডেন্ট মিলেইয়ের বিরোধীদলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানকার এক বাসিন্দা বলেছেন, মিলেই এখানে উস্কানি দিতে এসেছিলেন।আর্জেন্টিনার প্রতিবন্ধী সংস্থার সাবেক প্রধান দিয়েগো স্পাগনুলোর একটি অডিও ফাঁস হয়। এতে শোনা যায়, প্রেসিডেন্ট মিলেইয়ের বোন প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করেছেন।তবে প্রেসিডেন্ট তার বোনের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন দিয়েগো স্পাগনুলোর যা বলেছেন তার সব মিথ্যা।এদিকে বোনের অর্থ আত্মসাৎ ক্যালেঙ্কারির জন্য বেকায়দায় পড়েছেন প্রেসিডেন্ট মিলেই। অডিওটি এমন সময় ফাঁস হয়েছে যখন মধ্যবর্তী নির্বাচনে তার সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারঝড়ে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) Read more

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের জেরে শিগগিরই এই পদক্ষেপ নিতে Read more

৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৪৯তম (বিশেষ) বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল Read more

পাক-ভারত উত্তেজনায় ইউরোপের তিন দেশের সফর বাতিল করলেন মোদি
পাক-ভারত উত্তেজনায় ইউরোপের তিন দেশের সফর বাতিল করলেন মোদি

পাকিস্তানে হামলা চালানোর পর ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমস আগামী ১৩ থেকে Read more

মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি
মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর Read more

দামুড়হুদায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু
দামুড়হুদায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেলেন বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন