পাকিস্তানে হামলা চালানোর পর ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমস আগামী ১৩ থেকে ১৭ মে এসব দেশে সফরের পরিকল্পনা ছিল মোদির। মূলত নরওয়েতে আয়োজিত নর্ডিক সম্মেলনে ভারতের সহ-সভাপতিত্ব করার কথা ছিল।নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (০৭ মে) ভোরে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোর ওপর ভারতের সামরিক হামলার পর নয়াদিল্লি তিনটি দেশে সফর বাতিল করেছেন। নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনও কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে।পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদি। মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে ‘‘গর্বের মুহূর্ত’’ বলে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।ভারতের এই প্রধানমন্ত্রী পাকিস্তানে নিখুঁত এবং সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন। এই অভিযানে ভুল হয়নি এবং সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত বারো কানিয়া বাড়ি সেতুটি এখন মানুষের জন্য Read more

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে Read more

ভারতের কয়লা কোয়ারীতে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু
ভারতের কয়লা কোয়ারীতে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে কয়লা কোয়ারিতে কয়লা উত্তোলনে করতে গিয়ে কোয়ারীর মাটি চাপায় নুর মিয়া (৪০) নামে বাংলাদেশী এক Read more

সরিষাবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
সরিষাবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

জামালপুরের সরিষাবাড়ীতে ঈদের সময় বাসা ফাঁকা পেয়ে কাতার প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকার দোপা-পট্টি Read more

টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ
টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টাংগাইল রাজিবদিয়ার এলাকার প্রায় ২ কি.মি. কাঁচা রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন