ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে ট্রাইব্রেকারে হেরে কারাবাও লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাতে ব্লান্ডেল পার্কে প্রায় ৯ হাজার দর্শকের সামনে দীর্ঘ ও নাটকীয় টাইব্রেকারে রুবেন আমোরিমের দলকে ১২-১১ গোলে হারিয়ে দিয়েছে গ্রিমসবি।ইংল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ বর্তমানে দলটির পারফরম্যান্স দেখলে মনে হয়, সমস্ত ঐতিহ্য হারিয়েছে দলটি। বিশেষ করে গ্রিমসবির বিপক্ষেও অনেকটা রঙহীন পারফর্ম করেছে রুবেন আমোরিমের শিষ্যরা।এদিন প্রথমার্ধেই ২ গোল হজম করেছিল রেড ডেভিলরা। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে হ্যারি ম্যাগুয়ার গোল করে মান রক্ষা করে ম্যান ইউ সমর্থকদের। এরপর টাই-ব্রেকারে ম্যাচ গড়ালে ১২-১১ ব্যবধানে হারে নর্থ লন্ডনের দলটি।পেনাল্টি শুটআউটে ইউনাইটেড গোলকিপারও যেন ছিলেন নীরব দর্শক। গ্রিমসবির খেলোয়াড়রা একের পর এক সফল শটে জাল যখন কাঁপিয়ে তুলছিল, তখন রীতিমতো ‘সাক্ষী গোপাল’ ভূমিকায় দেখা গেছে আন্দ্রে ওনানাকে।ক্লাবটির এই হারের পর প্রশ্ন উঠছে, ম্যানইউর ভবিষ্যৎ আসলে কী?গত ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে থেকে শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি এক সময় বিশ্ব ক্লাব ফুটবলে রাজত্ব করা দলটি। তাছাড়া গত কয়েক মৌসুম থেকে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না দলটির।এখন প্রশ্ন—এই অবস্থা থেকে মুক্তির উপায় কী?২০২৪ সালের অক্টোবরে টানা ব্যর্থতার দায়ে ম্যান ইউনাইটেডের দায়িত্ব ছাড়েন এরিক টেন হেগ। এরপর ক্লাবটির দায়িত্ব দেওয়া হয় ডাচ কোচ রুড ভ্যান নিস্টেলরয়কে। তবে মাত্র ১৪ দিনের মাথায় তাকেও সড়িয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে। এরপর রেড ডেভিলদের কোচ হন রুবেন আমোরিম।রুবেন আমোরিমের অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের পারফরম্যান্সের চিত্র ভয়াবহ। তবে সফলতা হিসেবে তার অধীনে ইউরোপা লিগ ফাইনাল খেলেছে ম্যান ইউ। গত মৌসুমে তার অধীনে ৪৫ ম্যাচে মাত্র ১৭ জয় পেয়েছে দলটি।চলতি মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ২০০ মিলিয়ন পাউন্ড করেছেন আমোরিম। দলের জন্য উড়িয়ে এনেছেন ম্যাথিউস চুনা, বেঞ্জামিন সেককোর মতো তরুণ ফুটবলারকে।কিন্তু ফলাফল? ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শুরুতে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে হার, আর দ্বিতীয় ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ড্র। আর এবার কারাবাও কাপে লজ্জাজনক হার!প্রশ্ন আছে, আমোরিমের টিম সিলেকশন এবং ফরমেশন নিয়েও। তার সিস্টেমে প্রচলিত উইঙ্গারের জায়গা নেই। যার ফলে জাডন সানচো ও আন্তনির মতো খেলোয়াড়দের ক্লাব থেকে সরিয়ে দিতে হয়েছে। এছাড়াও মার্কাস রাশফোর্ডকেও এই কারণেই দল ছাড়া করা হয়েছে। যদিও গত মৌসুমে তার পারফরম্যান্স তেমন আশানূরূপ ছিল না।এছাড়া আর্জেন্টাইন তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোর সকল মহলে ব্যাপক প্রশংসা কুড়ালেও আমোরিমের দলে তার জায়গা নিশ্চিত নয়। ফলে তিনিও চেলসির সঙ্গে কথা-বার্তা চালাচ্ছেন। গুঞ্জন আছে, খুব শিগগিরই চেলসিতে যোগ দেবেন এই আর্জেন্টাইন তরুণ।এদিকে গুঞ্জন আছে তরুণ ইংলিশ ফুটবলার ক’বি মেইনুও নিজেকে এতটাই উপেক্ষিত মনে করছেন যে ভালো প্রস্তাব পেলে ইউনাইটেড ছেড়ে দিতে প্রস্তুত।আমোরিমের অধীনে ইউনাইটেড এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র ২৪.৭% ম্যাচে জয় পেয়েছে। এমন হতাশাজনক পারফরম্যান্স আর কোনো ইউনাইটেড ম্যানেজারের ছিল না। যা স্যার অ্যালেক্স ফার্গুসনের পর সবচেয়ে খারাপ রেকর্ড থাকা ডেভিড ময়েসের জয় হারও ছিল ৫০%।সমর্থকদের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—রুবেন আমোরিম আসলে কি “রাইট ম্যান”? তবে এ ব্যর্থতা যে শুধু আমোরিমের বিষয়টি তা নয়। গুঞ্জন আছে, ক্লাবের মালিক স্যার জিম র‍্যাটক্লিফ, সিইও ওমর বেরাদা এবং টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকসের সাথে দ্বন্দ্বের জেরেই ক্লাব ছাড়তে বাধ্য হয়েছিলেন এরিক টেন হেগ। এরপর থেকেই ভাটা পড়েছে ইউনাইটেডের পারফরম্যান্সে।এদিকে আগামী শুক্রবার (২৯ আগস্ট) ঘরের মাঠে বার্নলিকে আতিথ্য দেবে ম্যানইউ। কিন্তু দলটির পরিস্থিতি এমন যে, এ ম্যাচে স্বাভাবিকভাবে জিততে চাইবে রেড ডেভিলরা। তবে বাস্তবতা হচ্ছে, এই ফর্ম নিয়ে কি আসলে ম্যাচ জেতা সম্ভব!আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় ব্যস্ততম সড়কের বেহাল দশা
গলাচিপায় ব্যস্ততম সড়কের বেহাল দশা

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের পাউবোর বেড়িবাঁধ থেকে ডাকুয়া ইউনিয়নের পশ্চিমপাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় Read more

ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরষ্কার?
ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরষ্কার?

ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার ব্যালন ডি’অর জিতলন ওসমান দেম্বেলে। গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি’র হয়ে ট্রেবল জয়ে এ সাফল্য Read more

অনলাইন জুয়ায় আসক্তি, সর্বস্ব হারাচ্ছে বেনাপোল-শার্শার মানুষ
অনলাইন জুয়ায় আসক্তি, সর্বস্ব হারাচ্ছে বেনাপোল-শার্শার মানুষ

দেশে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া। পৃথিবীর অধিকাংশ দেশে জুয়া বহু পুরনো ও প্রচলিত একটি বিনোদনের মাধ্যম। কিন্তু প্রযুক্তির দ্রæত Read more

ভারত-চীন সম্পর্ক ভালো হলে দুই দেশেরই লাভ: জয়শঙ্কর
ভারত-চীন সম্পর্ক ভালো হলে দুই দেশেরই লাভ: জয়শঙ্কর

ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে দুই দেশেরই পারস্পরিক লাভ হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।সোমবার (১৪ জুলাই) Read more

গুমের ঘটনায় সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর
গুমের ঘটনায় সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর

গুমের ঘটনায় কোনো সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর Read more

নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা
নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করেছেন  আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন