বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির তার চিকিৎসা ও হার্টের দুটি রিং বসাতে প্রায় দুই লক্ষ টাকার বেশি প্রয়োজন, কিন্তু তার পরিবার অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় তাঁদের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড পলাশপুর ব্রিজের পাশে এ করিম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে গগন গল্লি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন জাকির।জাকির পেশায় ছিলেন একজন দিনমজুর। তার আয় দিয়েই চলতো চার সদস্যের পরিবার। কিন্তু হঠাৎ তার জীবনে নেমে আসে এক কাল বৈশাখী ঝড়। জাকির প্রথমে বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে ডাক্তার দেখান। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে তার রিপোর্টে দেখা যায় জাকিরের হার্টের দুটি রিং ব্লক হয়েছে। যার চিকিৎসা করাতে প্রয়োজন অনেক অর্থ। কিন্তু জাকির দিনমজুর হওয়ার স্বত্বেও তার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় দীর্ঘ দিন ধরে জাকির বিছানায় বসে কাতরাচ্ছেন।জাকিরের সাথে কথা প্রতিবেদকের। জাকির প্রথমেই প্রতিবেদককে দেখে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ভাই, আমি বাঁচতে চাই। আমাকে আপনারা সহযোগিতা করেন।’ জাকির আরো বলেন, ‘দিনমজুরের কাজ করে খেয়ে ভালোই ছিলাম আমি। হঠাৎ হার্ট অ্যাটাক করায় হার্টের দুটি রিং ব্লক হয়ে যায়। এরপর থেকেই প্রায় এক বছর ধরে ঘরে বুকের ব্যথা ও যন্ত্রণায় দিন পার হচ্ছে।’তারপর সংসারে অভাব-অনটন লেগেই থাকে। সংসারে স্বচ্ছলতা ফেরানোর মতো কেউই নেই। শুধু তার আয় থেকেই সংসার চলতো। বিগত এক বছর ধরে বিভিন্ন রোগে ভুগছেন জাকির। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা ও ঠিকমতো ওষুধ সেবন করতে পারছেন না।সরেজমিনে বাসায় গিয়ে দেখা যায়, একটি রুমে শুয়ে আছেন জাকির। শরীর অনেকটা শুকিয়ে গেছে। ঠিকমতো কথা বলতে পারছিলেন না তিনি। কথা বলতে গিয়ে বারবার হাঁপিয়ে উঠছিলেন তিনি।ডাক্তার বলছেন, ‘হার্টের অপারেশন করাতে হবে এবং হার্টের দুটি রিং দ্রুত বসানো খুবই প্রয়োজন।’ আত্মীয়-স্বজনের সহযোগিতায় কোনো রকমে চলছিল প্রথম ধাপের চিকিৎসা। বর্তমানে অর্থের অভাবে বন্ধ তার পুরো চিকিৎসা।চিকিৎসা সহায়তার জন্য জাকির সবার প্রতি আবেদন জানিয়েছেন। আর্থিক সহায়তা পাঠাবার বিকাশ নম্বর: ০১৯৭৮৪৬৬৩৪৮ (পারসোনাল)। অথবা উল্লেখিত ঠিকানায় গিয়ে নিজ হাতে সাহায্য করতে পারেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে

ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির Read more

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

 না ফেরার দেশে চলে গেছেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার( ২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (১৪ Read more

ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পিকআপ ভ্যানে ধাক্কায় আহত ৩
ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পিকআপ ভ্যানে ধাক্কায় আহত ৩

কিশোরগঞ্জের ভৈরবে দাঁড়িয়ে থাকা ফল বোঝাই একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি খালি পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ ৩ জন গুরুতর আহত Read more

অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩
অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল। রবিবার আইডিএফের বোমায় নিহত হয়েছেন ৬৩ জন।সোমবার (০৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন