ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, দুই প্রতিষ্ঠান একযোগে এমন চুক্তি করেছেন যা অন্যান্য এআই চ্যাটবটের জন্য আইওএস প্ল্যাটফর্মে প্রবেশ ও প্রতিযোগিতা কঠিন করে দিচ্ছে। মামলাটি টেক্সাসের একটি ফেডারেল আদালতে করা হয়েছে।রয়টার্সের প্রতিবেদনে মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই দাবি করেছে, ২০২৪ সালে অ্যাপল ও ওপেনএআইয়ের চুক্তির কারণে অ্যাপলের স্মার্টফোনে কেবল চ্যাটজিপিটি সরাসরি যুক্ত হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা অন্য কোনো এআই চ্যাটবট সহজে ডাউনলোড বা ব্যবহার করতে পারছে না। ফলে অন্যান্য এআই কোম্পানিগুলো তাদের সম্ভাব্য ব্যবহারকারী এবং ইনপুট হারাচ্ছে।এক্সএআই চায়, অ্যাপল যেন এই প্রতিযোগিতা-বিরোধী কার্যক্রম বন্ধ করে এবং ক্ষতিপূরণের জন্য বিলিয়ন ডলারের দাবিও তুলেছে। মামলায় এক্সএআই ও তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার) বাদী হিসেবে রয়েছে।অন্যদিকে, অ্যাপল এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ওপেনএআইয়ের মুখপাত্র মন্তব্য করেছেন, ‘মাস্ক আমাদের কোম্পানিকে ক্রমাগত হয়রানি করছেন। সাম্প্রতিক মামলাটিও এরই অংশ।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ

আগামী এক বছরের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। এ তালিকায় জায়গা হয়নি অভিজ্ঞ কেইন উইলিয়ামসন ও Read more

খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম
খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম

আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের নির্বাচনী এলাকার ৩০০ টি আসনেই আমরা প্রার্থী দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। Read more

আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা
আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই অভিভাবকহীন শিশুর জীবনে এক নির্মম বৈপরীত্য দেখা দিয়েছে। চার বছর বয়সী Read more

লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান
লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক/শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন