ভোলার মনপুরা উপজেলায় আর্থিক দ্বন্দ্বের জেরে আলাউদ্দিন নামের এক ব্যবসায়ী হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলায় ৩ জনকে খালাস দেওয়া হয়।বুধবার (২৭ আগস্ট) চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) হযরত আলী হিরন এ তথ্য জানিয়েছেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ওই আসামি আবুল কালাম। তিনি মনপুরার চর ফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- জয়নাল, রনি ও এস. কালাম।মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ অক্টোবরে রাতে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে নির্মমভাবে ছুরি আঘাত করে ব্যবসায়ী আলাউদ্দিনকে আহত করেন আবুল কালাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার একদিন পর নিহতের ভাই আবু জাফর বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আজ একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে খালাস দেয় আদালত। এছাড়াও অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভোলা শিশু আদালতে তাদের বিচার চলমান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস Read more

আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো: তাজনীন মেহেজাবীন
আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো: তাজনীন মেহেজাবীন

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আনোয়ারার মেয়ে তাজনীন মেহেজাবীন চৌধুরী। ১৩০০ Read more

লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২
লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং Read more

ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

  দীর্ঘদিনের ব্যবহার অথবা বিভিন্ন কারণে টাকার কাগজের নোট ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দোকানি থেকে শুরু করে কেউ Read more

ইছামতী বিল থেকে কঙ্কাল উদ্ধার
ইছামতী বিল থেকে কঙ্কাল উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) Read more

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্ন করা সিনেমার অস্কার জয়
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্ন করা সিনেমার অস্কার জয়

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ অবলম্বনে পল টমাস অ্যান্ডারসন নির্মাণ করেছেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটিতে সমসাময়িক যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন