বরিশালে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে প্রবল বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বরিশালের কীর্ত্তনখোলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম। এক ঘণ্টার প্রবল বর্ষণের ফলে নগরীর কাকলির মোড়, বগুড়া রোড, সদর রোড, ফকির বাড়ী রোড, বটতলা এলাকা, নবগ্রাম রোড, ভাটিখানা, পলাশপুরের মোহাম্মাদপুরসহ বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে নগরবাসী নিচু রাস্তা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছে। আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর রহমান জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশালে ৯০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী দু-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে, তবে এর মাত্রা কিছুটা কমবে। সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত না থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তাই সকাল থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল যথারীতি অব্যাহত রয়েছে। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। থেমে থেমে হালকা বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ছে। এতে তাদের আয়ের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় ডিবির অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা নজরুল গ্রেপ্তার
আনোয়ারায় ডিবির অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা নজরুল গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম (৬৫) এবং Read more

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার Read more

৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে
৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে

যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তারা হলেন নগদের Read more

প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

বাজারে কোথাও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন Read more

প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য
প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য

মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন