একই বাড়িতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু। পরে একই রশিতে চারজনের হাত বেঁধে ওই দুই বন্ধুর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে চারজনকেই আটক করে আদালতে পাঠায় পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এমনই ঘটনা ঘটে।আটকরা হলেন একই ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪) ও প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহিদুল ইসলাম প্রবাসে থাকেন। এ সুযোগে তাদের স্ত্রী ইয়ামিন ও আরফিনা বেগম বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এসময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই দুই যুবকের। ঘটনার রাতে তারা ওই দুই যুবককে ঘরে ঢুকিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। সন্দেহ হলে স্থানীয়রা ওই বাড়িতে তল্লাশি চালান। পরে ইয়ামিন বেগমের রুমের খটের নিচ থেকে মারুফ এবং আরফিনার রুমের ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে বের করা হয়।পাশের বাড়ির জাহেদুল ইসলাম বলেন, ‌‘রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম। এসময় উঠানো ঘোরাঘুরি করছিলেন প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী। ১১টার দিকে দুজন ছেলে এলে তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেট ও দরজা আটকে দেন তারা। সন্দেহ হলে গ্রামের কয়েকজন মিলে বাড়িতে ঢোকার পর দরজা খুলে দিলে খোঁজাখুঁজি করতে থাকি। এসময় ঘরের খাটের নিচ ও ওয়্যারড্রবের ভেতর থেকে লুকানো অবস্থায় দুজনকে বের করা হয়।’ভিক্ষু সেখ নামের আরেক প্রতিবেশী বলেন, ‘আমিও দুইটা ছেলেকে ঢুকতে দেখি। পরে শব্দ পেয়ে আমরা নিশ্চিত হই। তারা প্রথমে অস্বীকার করলেও পরে লুকিয়ে থাকা অবস্থায় আমরা দুজনকে খুঁজে বের করি।ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়ারামজীবন ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন, ‘বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কেউ আসেননি। পরে দুপুরের দিকে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।’সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘তারা অপরাধ করেছেন, সেজন্য স্থানীয়রা তাদের আটক করেছেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনে। তারা যে অপরাধ করেছেন সেই অপরাধের ধারা অনুযায়ী আমরা তাদের চালান দিয়েছি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও জোরালো হামলা চালিয়েছে ইরান। তেহরানের অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর ১৮তম ওয়েভে টার্গেট হয়েছে তেলআবিব। খবর আলজাজিরা।দক্ষিণে Read more

‘সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম’
‘সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম’

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'প্রিন্স' নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা-সমালোচনা। ভিএফএক্স, কালার গ্রেডিং আর টেকনিক্যাল কিছু ত্রুটি নিয়ে দর্শকমহলে Read more

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। Read more

আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিও নিয়ে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে Read more

প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ
প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ

প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন