দেশের রাজনীতিতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। আজ রবিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারের সামনে মিছিলটি শেষ হয়।  এসময় মিছিলে শিক্ষার্থীরা এই মুহূর্তে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; যমুনা থেকে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; ইনকিলাব জিন্দাবাদ; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; নারায়ে তাকবির, আল্লাহু আকবার ইত্যাদি স্লোগান দিতে থাকে। মিছিলে উপস্থিত বনী আমিন বলেন, “যে আওয়ামীলীগ গত ষোলো বছর যাবৎ আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছে, জুলাই বিপ্লবে ২ হাজারের অধিক ভাইদের শহীদ করেছে, পঞ্চাশ হাজারের অধিক ভাইদের আহতও পঙ্গু করেছে, সেই আওয়ামী লীগ আজ নিষিদ্ধ হয়েছে। আমরা ইন্টিরিমকে ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে কোনো ছল চাতুরী না করে আওয়ামীলীগকে সকল প্রকার নিষিদ্ধ করে সে দাবী জানাই। আমাদের জুলাই শহীদ ভাইদের হত্যাকারীদের যেন বিচার করা হয় সে দাবী জানাই। অনতিবিলম্বে যেন জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হয়। যদি আমরা তা আদায় করতে না পারি, তবে আমাদের শহীদ ভাইদের সন্ত্রাসী আক্ষা দেওয়া হতে পারে, আমাদের বিপ্লবী ভাইদেরকে হত্যা করা হতে পারে। আমরা জুলাই ঘোষণাপত্র না পাওয়া পর্যন্ত রাজপথ থেকে নামবো নাহ।জুলাই আন্দোলনে আহত জাফর বলেন, জুলাই বিপ্লবের ৮/৯ মাস পেরিয়ে গেলেও কুখ্যাত, সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আজকের এদিন অতি আবেগঘন দিন। আজকে ঘোষনার পর আমি আবেগঘন হয়ে কেঁদে দিয়েছি। আমাকে আপনারা সুস্থ হিসেবে দেখেন। কিন্তু ৫ই আগষ্টের আগের জাফর আর পরের জাফর এক নই। আমি আমার চোখের অর্ধেক আলো হারিয়ে ফেলেছি।  আমার কষ্ট শুধু আমি জানি। আন্দোলনের সৃয় ক্যাম্পাসের কুখ্যাত ছাত্রলীগ জহির আমাকে হুমকি দিয়েছিল, ক্যাম্পাসে আমি কীভাবে প্রবেশ করব সে দেখে নিবে,আমাকে সে ছিঁড়ে ফেলবে। আজ সে জহির ক্যাম্পাসে নাই, কিন্তু জাফররা ক্যাম্পাসে আছে। আজীবন আমৃত্যু বিপ্লবীরা বাংলাদেশে থাকবে, ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে, ইনশাআল্লাহ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

কক্সবাজারে মসজিদের নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা
কক্সবাজারে মসজিদের নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের হামির পাড়ায় মসজিদের জমি দাবি করে দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ Read more

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে Read more

ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) Read more

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট
ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন