জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুল আলম, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আমরা বিএনপির পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, জামালপুর জেলা ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা তার শাসনামলে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে। ২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র কর্মী সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৫ই আগস্ট দানবের পতন হয়েছে। দানব থেকে দেশের মানুষ আজ মুক্ত। দেশে আগামী ২৬ সালের রমজানের আগে নির্বাচন হবেই। হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সমাবেশে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। নির্বাচনের মাধ্যমে তারেক রহমানই হবেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ নির্বাচন অনেক কঠিন হবে বলে জয় লাভের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। মানবতার সেবায় কাজ করতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১০:৩০টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে দুটি ফেরি বর্তমানে আটকা পড়েছে।বাংলাদেশ Read more

নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান
নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় জনগণের সরাসরি ভোটে Read more

লোডশেডিংয়ের ফাঁকে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি!
লোডশেডিংয়ের ফাঁকে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি!

নরসিংদী জেলা দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা Read more

কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ
কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ

'কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

একভাগ কুরবানিতে দুইজন শরিক হওয়া যাবে?
একভাগ কুরবানিতে দুইজন শরিক হওয়া যাবে?

প্রশ্ন: কুরবানির পশুতে সাত ভাগের এক ভাগের টাকা দুই ভাই মিলে, আমাদের মায়ের পক্ষ থেকে দিলে কুরবানি হবে কিনা!উত্তর: না, Read more

রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টির আশঙ্কা
রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টির আশঙ্কা

ভোর থেকেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন