কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার গোলজার হোসেন (২৫), সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার রাসেল মিয়া (২৩)।জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সেই অভিযানে ১৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়।এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা রয়েছে। জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াল নদী রক্ষায় স্মারকলিপি দিল বাপা বাঘা শাখা
বড়াল নদী রক্ষায় স্মারকলিপি দিল বাপা বাঘা শাখা

বড়াল নদীর দখল, দূষণ ও অবৈধ স্থাপনা অপসারণসহ পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণের দাবিতে রাজশাহীর বাঘায় স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা Read more

ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকে গেলেন ম্যাঁখো, হাঁটলেন ৩০ মিনিট
ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকে গেলেন ম্যাঁখো, হাঁটলেন ৩০ মিনিট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ফরাসি দূতাবাসের উদ্দেশ্যে রওনা হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। যা তাদের কয়েক দশকের পুরোনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী Read more

মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে ইরান: স্পিকার
মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে ইরান: স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি জানান, তাদের সেনারা Read more

ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই
ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই

ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে কুমিল্লায়। সরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বাড়ছে মৃত্যুও। কিন্তু এই সংকটে সবচেয়ে উপেক্ষিত থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন