ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে অপরাধে কারাভোগ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। ফেরত আসাদের মধ্যে ৭ জন কিশোর ও ১০ জন কিশোরী রয়েছে।বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে বেনাপোল সীমান্তের চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এসময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও বিএসএফের কর্মকর্তারা এবং বাংলাদেশের শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), চেকপোস্ট ইমিগ্রেশন, বিজিবি কর্মকর্তারা এবং তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।এর আগে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন তাদের নাগরিকত্ব যাচাই শেষে দেশে প্রত্যাবাসনের জন্য ভারত সরকারের কাছে অনাপত্তি সনদ নেয়।ফেরত আসারা হচ্ছে, মঈন খান, অবন্তি দাস, নূর আলম, হৃদয় মন্ডল, ইমরান শেখ, মেহেদী হাসান, নাহিদ মোড়ল, ফয়সাল শেখ, রানা হাওলাদার, শামীমা আক্তার, শান্তা আক্তার, ইমু খাতুন, মিথিলা রহমান, সাইম জমাদ্দার, কমল সর্দার ও নুরজাহান খাতুন। এরা দেশের পাবনা, গাজীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, নরসিংদী, লক্ষীপুর, খুলনা, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছেন।জানা যায়, এরা বিভিন্ন সময় দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন বিভিন্ন জেলখানা ও আশ্রয়কেন্দ্রে ছিল। সাজা শেষে তারা আজ দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট এদেরকে হস্তান্তর করা হবে।সেখান থেকে আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য রাইটস যশোর, জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামের তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করবে।যশোর জেলা মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন আটক থাকার পর আজ তারা দেশে ফিরেছে। আমরা তাদের নিজ জিম্মায় গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন
শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে Read more

তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ
তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ।  আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি Read more

কোনাবাড়ীতে হত্যা মামলার পলাতক আসামি নাওফিল রাব্বি আটক
কোনাবাড়ীতে হত্যা মামলার পলাতক আসামি নাওফিল রাব্বি আটক

গাজীপুরের কোনাবাড়ীতে নাসির পালোয়ানকে হত্যা মামলার অন্যতম আসামি নাওফিল রাব্বিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ০২:৫০ ঘটিকায় Read more

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২০ জুন) Read more

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে উদযাপন Read more

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (বয়স অজ্ঞাত) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন