বেনাপোল কাস্টমস হাউজে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহিকে সাময়িক বরখাস্ত ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) কাস্টমস হাউজের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শোকজপ্রাপ্ত দুই সহকারী রাজস্ব কর্মকর্তা হলেন, এফএম ফয়সাল ও মো. খায়রুজ্জামান। বরখাস্তকৃতর সিপাহি হলেন রায়হান আহমেদ। কাস্টমস হাউজ সূত্রে জানায়, গত ২১ আগস্ট কাস্টমস-বিজিবি যৌথ এক্সিট পোস্টে কর্তব্যরত অবস্থায় সিপাহি রায়হান আহমেদ ইচ্ছাকৃতভাবে গাড়ির নম্বর পরিবর্তন করে লিপিবদ্ধ করেন। সংশ্লিষ্ট গাড়ির নম্বর ছিল খুলনা মেট্রো-১১-১২৪৪। কিন্তু তিনি তা খুলনা মেট্রো-১১-১২৪২ হিসেবে এন্ট্রি করেন। ঘটনার পর তদন্তে বিষয়টি প্রমাণিত হলে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এবং সংশ্লিষ্ট দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করে।কাস্টমস কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন বলেন, কেউ যদি দায়িত্বে অবহেলা করেন বা অনিয়মে জড়ান, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় ব্যবসায়ী মো. বেলায়েত হোসেন বলেন, আমরা যারা নিয়ম মেনে ব্যবসা করি, তাদের জন্য এ ধরনের অনিয়ম বড় ধরণের বাধা হয়ে দাঁড়ায়। সময়মতো ব্যবস্থা নেওয়ায় ব্যবসায়ীদের আস্থা ফিরেছে। আশা করি ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত গাড়ি ও পণ্য আমদানি-রপ্তানি হয়। এ কারণে কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীল আচরণ জাতীয় অর্থনীতির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের Read more

মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ডে
মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ Read more

শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ
শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের Read more

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ Read more

কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত
কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। দুই টেস্টের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন মাত্র দুইজন ওপেনার। Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন