নওগাঁর বদলগাছী ইউনিয়নে ওড়না পেঁচানো ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তরকারিতে স্বাদ কম হওয়ায় স্বামীর অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের পর অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ আছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক আছেন বলে জানা গেছে। ঘটনায় মৃত গৃহবধু ঝর্ণা খাতুন (২৫) উপজেলার জগদ্বীশপুর গ্রামের আকাশ হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সবাই একসাথে রাতের খাবার খেতে বসে। কিন্তু তরকারির স্বাদ না হওয়ার কারণে স্বামী আকাশ হোসেন রেগে গিয়ে স্ত্রী ঝর্ণাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে মারধর করে। মারধর সহ্য না করতে পেরে বুধবার ভোরে আকাশের স্ত্রী ঝর্ণা বাবার বাড়ির উদ্দেশ্যে চলে যাওয়ার চেষ্টা করলে আকাশ তার স্ত্রীকে বাবার বাড়ি যেতে না দিলে এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়।আবারো স্ত্রীকে গালিগালাজ ও মারধর করে স্বামী আকাশ। এদিকে মারধর এবং গালাগালাজ সহ্য করতে না পেরে আকাশের স্ত্রী ঝর্ণা খাতুন এদিন সকাল সাড়ে ৬টার দিকে রাগ করে নিজ ঘরের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগায়।পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে স্বামী আকাশ এবং শাশুড়ি পিয়ারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় প্রতিবেশীদের সাহায্যে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।এরপর ঘটনাস্থর থেকে পালিয়ে যায় ঝর্ণার স্বামী আকাশ এবং শাশুড়ি পিয়ারা বেগম। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঝর্ণার শাশুড়ি পিয়ারা বেগমকে আটক করে পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে আছে। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেহেলগাম ইস্যুতে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
পেহেলগাম ইস্যুতে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময় পেহেলগাম হামলার ঘটনায় প্রতি ভারতের সহমর্মিতা জানিয়েছেন Read more

জার্নালিজম এন্ড পাবলিক রিলেশনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ইফতেখার
জার্নালিজম এন্ড পাবলিক রিলেশনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ইফতেখার

ভারতে অনুষ্ঠিত ‘জার্নালিজম এন্ড পাবলিক রিলেশন’ বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক Read more

বরিশালে চেতনানাশক মিশিয়ে শতবর্ষী নারীকে হত্যা, গুরুতর অসুস্থ দম্পতি
বরিশালে চেতনানাশক মিশিয়ে শতবর্ষী নারীকে হত্যা, গুরুতর অসুস্থ দম্পতি

চেতনানাশক স্প্রে দিয়ে একটি পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ ভাবে চুরি করে সব নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বরিশাল জেলার Read more

ভারতীয় এক পরিবারকে বানিয়ে দেওয়া হলো ‘বাংলাদেশি’
ভারতীয় এক পরিবারকে বানিয়ে দেওয়া হলো ‘বাংলাদেশি’

পশ্চিমবঙ্গের দুটি পরিবার অভিযোগ করছে যে, দিল্লি পুলিশ তাদের 'বাংলাদেশী বানিয়ে' সেদেশে প্রত্যর্পণ করে দিয়েছে। একটি পরিবারের ভারতীয় নাগরিকত্বের নথি Read more

মহাসড়কেও ছড়ালো দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা
মহাসড়কেও ছড়ালো দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন জায়গায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়েছে Read more

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারো তথ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন