ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন জায়গায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বেশ কয়েকটি ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে।বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, ওই সড়কে যেসব মানুষ গাড়িসহ আটকে পড়েছেন বা যারা আগুনের ঝুঁকিতে পড়েছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সেখানে একাধিক দাবানল জ্বলছে।ওই দাবানল নিয়ন্ত্রণে আনতে ১১৯টি দল এ মুহূর্তে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। তাদের সঙ্গে কাজ করছে অগ্নিনির্বাপক ১০টি বিমান। ১১৯টি দলের সঙ্গে যোগ দিতে সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আরও ২২টি দল।ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, এখন পর্যন্ত তারা ৯ জনকে উদ্ধার করেছেন। তাদের গাড়িগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। এছাড়া চারটি গাড়ি সরাসরি পুড়ে গেছে। তবে ওই সময় গাড়িগুলোর ভেতর কেউ ছিল না। ধোঁয়ার ভেতর পড়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।এদিকে জেরুজালেমে গত কয়েকদিন ধরে তীব্র বাতাস বইছে। যা দাবানলকে আরও উস্কে দিচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

সম্পর্ক স্বাভাবিক করতেই ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া
সম্পর্ক স্বাভাবিক করতেই ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক Read more

এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা
এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর Read more

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

 না ফেরার দেশে চলে গেছেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার( ২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর Read more

ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত
ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত

আগামী ১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন