একটি প্রতিষ্ঠানের মূল শক্তি হলো তার কর্মীরা। যত আধুনিক প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন, দক্ষ জনবল ছাড়া কোনও সংস্থাই সাফল্যের পথে এগোতে পারে না। আর এই কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, বেতন-ভাতা, কর্মপরিবেশ ও মানসিক চাহিদার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করেন এইচআর বা মানবসম্পদ কর্মকর্তা। বলা হয়, একজন দক্ষ এইচআর-ই প্রতিষ্ঠানের জন্য সঠিক মানুষকে বেছে নিতে পারেন এবং তাদের দীর্ঘমেয়াদে ধরে রাখার পরিবেশ তৈরি করেন। এজন্য এইচআরকে শুধু প্রশাসনিক কাজেই নয়, বরং নেতৃত্ব, যোগাযোগ, সমস্যার সমাধান এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও পারদর্শী হতে হয়।বর্তমান চাকরির বাজারে এইচআর পেশার গুরুত্ব এবং চাহিদা ক্রমেই বাড়ছে। ছোট হোক বা বড়, প্রায় সব প্রতিষ্ঠানেই আজ একজন বা একাধিক এইচআর কর্মকর্তার প্রয়োজন হয়। তবে এইচআর হতে হলে কী ধরনের পড়াশোনা করতে হয়, কোন কোন দক্ষতা থাকা জরুরি, কী ধরনের কাজ করতে হয় এবং এ পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ কতটা—এসব নিয়েই আলোচনা করা হলো এই প্রতিবেদনে।কী পড়াশোনা করতে হবেএইচএসসি পাস করার পর থেকেই মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআর ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে হয়। এরপর স্নাতক শেষ করে এমবিএ করলে ক্যারিয়ার উন্নতির সুযোগ আরও বাড়ে। পাশাপাশি, পড়াশোনার সময় ইন্টার্নশিপ করলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সহজ হয়।কী কী দক্ষতা জরুরিএকজন এইচআর কর্মকর্তার থাকতে হয় ভালো যোগাযোগ দক্ষতা, সহানুভূতির মানসিকতা, সমস্যার সমাধান করার ক্ষমতা এবং সময় ব্যবস্থাপনার জ্ঞান। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হয়, বিশেষত এমএস অফিস সফটওয়্যারের উপর ভালো দখল থাকা জরুরি। সংকটকালীন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতা ও কর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।প্রধান দায়িত্বসমূহ-নিয়োগ ও অনবোর্ডিং: নতুন কর্মী নির্বাচন, ইন্টারভিউ সমন্বয় এবং তাদের প্রতিষ্ঠানে যুক্ত করার প্রক্রিয়া পরিচালনা।কর্মী ব্যবস্থাপনা: বেতন, ছুটি, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা তদারকি।প্রশিক্ষণ আয়োজন: কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামের ব্যবস্থা।কর্মক্ষমতা মূল্যায়ন: কর্মীদের কাজের মান যাচাই এবং কার্যকারিতা বৃদ্ধির পরিকল্পনা তৈরি।প্রশাসনিক সহায়তা: নথি সংরক্ষণ, ফাইল পরিচালনা ও অন্যান্য অফিস প্রশাসনিক কাজ সম্পন্ন করা।শৃঙ্খলা রক্ষা: কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা।ক্যারিয়ার সম্ভাবনাবর্তমানে প্রায় সমস্ত সংস্থাই এইচআর নিয়োগ করে থাকে। তাই এই বিষয়ের উপর পাশ করার পর একজন প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভবনা যথেষ্ট। কিন্তু প্রথমেই এইচআর ম্যানেজার হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। কারণ, এইচআর ম্যানেজার ধাপে ধাপে হওয়া যায়। কোনও সংস্থায় প্রথমে এইচআর ট্রেনি হওয়া যায়, এরপর অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে পদোন্নতির মাধ্যমে এইচআর অফিসার, সিনিয়র অফিসার এবং পরবর্তীতে ম্যানেজার হওয়ার সুযোগ থাকে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আবারও জয় পেল হোবার্ট
রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আবারও জয় পেল হোবার্ট

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে ধারাবাহিক পারফরম্যান্স অব্যাহত আছে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের পর Read more

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সবশেষ সমন্বয়কৃত দামেই আজ রবিবার (১৭ আগস্ট) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে সবশেষ স্বর্ণের Read more

‘জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’
‘জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা মো. রেজাউল করিম বলেছেন, দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর Read more

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আজ মঙ্গলবার উদযাপিত হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা Read more

নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘হেড অব প্রিভিলেজ ব্যাংকিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী Read more

মির্জাপুরে অটোচালককে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মির্জাপুরে অটোচালককে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চালক ফালু মিয়াকে পিটিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন